নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ভারতের মাটিতে নারী বিদ্বেষ। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে ঢুকতেই দেওয়া হয়নি কোনও মহিলা সাংবাদিককে। যা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
রাহুল গান্ধী বলেন, “আপনি মহিলা সাংবাদিকদের প্রকাশ্য সম্মেলনে প্রবেশের অধিকার ছিনিয়ে নিয়ে দেশের সব নারীকে বুঝিয়ে দিলেন, যে তাঁদের হয়ে অবস্থান নেওয়ার মতো শক্তি আপনার নেই। আপনি মেয়েদের হয়ে আওয়াজ তোলার জন্য বড্ডই দুর্বল প্রধানমন্ত্রী। আমাদের দেশে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের সমানাধিকার রয়েছে। কিন্তু এ নিয়ে নীরবতা আপনার নিজের বিশ্বাসকেই তুলে ধরছে। নারী শক্তি নিয়ে আপনার স্লোগান যে আদপেই অন্তঃসারশূন্য তা ফাঁস করে দিয়েছে।“
প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য, “এই দেশের মেরুদণ্ড এবং গর্ব নারীরা। সেখানে নারীদের এই অপমান কীভাবে সহ্য করলেন প্রধানমন্ত্রী। মোদিজি সাংবাদিক বৈঠকে মেয়েদের সরিয়ে দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করুন।“ অন্যদিকে বিদেশমন্ত্রকের দাবি, এই সাংবাদিক সম্মেলনের আমন্ত্রণপত্র পাঠায়নি তাঁরা। তাঁদের নির্বাচিত সাংবাদিকদের কাছে এই আমন্ত্রণপত্র পাঠিয়েছেন মুম্বইয়ে অবস্থিত আফগানিস্তানের কনসাল জেনারেল। আফগানিস্তানের বিদেশমন্ত্রী মুত্তাকির সফরের জন্য দিল্লিতে রয়েছেন কনসাল জেনারেল।
উল্লেখ্য, সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি সহ একাধিক দুই দেশের প্রতিনিধি। তবুও সাংবাদিক বৈঠকে প্রবেশই করতে পারলেন না কোনও মহিলা সাংবাদিক। কেন্দ্রের তরফে ভারতীয় মহিলাদের অপমান, তালিবানের কট্টরপন্থাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে।
এক্স হ্যান্ডেলে বরিষ্ঠ সাংবাদিক নয়নিমা বসু লিখেছেন, “ভারত সরকারের নাকের ডগায়, রাজধানীর কেন্দ্রস্থলে আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি সাংবাদিক বৈঠক করলেন। সেখানে মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হল না। এটা কীভাবে সম্ভব? মহিলা সাংবাদিকদের প্রতি এই জঘন্য আচরণের সিদ্ধান্ত কে অনুমোদন করেছে?” আলিশান জাফরি নামের এক সাংবাদিক লেখেন, “ভারতের মহিলা সাংবাদিকরা ভারতের মাটিতেই সাংবাদিক বৈঠকে যোগ দিতে পারছেন না, কারণ তালিবান এটা পছন্দ করছে না।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের