নিজস্ব প্রতিনিধি, তামিলনাড়ু - আগামী ২৩ এপ্রিল একদফায় তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। ২৩৪ টি আসনে ভোটগ্রহণ পর্ব। তামিল ভূমে চমক তামিলাগা ভেট্ট্রি কাজাগাম বা টিভিকের। দুটি কেন্দ্র থেকে লড়বেন অভিনেতা তথা তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রধান থলপতি বিজয়।
পেরাম্বুর ও ত্রিচি ইস্ট কেন্দ্র থেকে লড়বেন থলপতি বিজয়। এই দুই কেন্দ্র বর্তমানে শাসক দল ডিএমকের দখলে। তামিল ভূমে চতুর্মুখী লড়াই। একদিকে এআইএডিএমকে ও বিজেপির জোট, আরেকদিকে বিজয়ের টিভিকে, সঙ্গে রয়েছে এস রামদোসের পিএমকে এবং শশীকলা ঘনিষ্ঠ শিবিরের জোট।
বিজয় জানান, “একবার সুযোগ দিন, হুইসেলেই আসবে বিপ্লব। হবে বিরাট পরিবর্তন। এটা শুধু প্রার্থীদের নাম ঘোষণা নয়, এরা জনগণের রক্ষক। আমাদের প্রার্থীরা সাধারণ মানুষ, কোনও হেভিওয়েট নন। এই লড়াই আসলে দুই মেরুর, আমাদের মানুষের জোট বনাম এম কে স্ট্যালিনের জোট।“
সম্প্রতি মামল্লাপুরে এক অনুষ্ঠান থেকে তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রধান থলপতি বিজয়ের প্রতিশ্রুতি, সদ্য বিবাহিতদের জন্য চালু হবে ‘আন্নান সি’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে মহিলাদের বিবাহের সময় ৮ গ্রাম সোনা, একটি সিল্কের শাড়ি দেওয়া হবে সরকারের তরফে। সন্তানদের স্কুলমুখী করতে অভিভাবকদের দেওয়া হবে বছরে ১৫০০০ টাকা। সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন মহিলারা। ছোট ব্যবসায়ী ও মহিলাদের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হবে।
বিজয়ের আরও প্রতিশ্রুতি, মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে ও দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। ৬০ বছরের বেশি বয়সের মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে দেবে যদি তাঁর সরকার ক্ষমতায় আসে। ‘অন্নপূর্ণি সুপার ৬’ নামে প্রকল্পের মাধ্যমে পরিবার পিছু বিনামূল্যে দেওয়া হবে ৬ টি করে গ্যাস সিলিন্ডার।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের