নিজস্ব প্রতিনিধি , মুম্বই - পর পর তৃতীয় দিনেও ভারী বর্ষণের জেরে লাল সতর্কতা জারি মুম্বইতে। অবিরাম বর্ষণের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে মায়াগরীর । টানা বৃষ্টিতে ইতিমধ্যেই মৃত হয়েছে ১২ জনের। পরপর তিন দিন ধরেই মুম্বইতে চলছে ভারী বর্ষণ। যার ফলে মুম্বই সহ শহরতলির পালঘর , থানে , রায়গড় জেলায় মঙ্গলবার সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এলাকায় ৩৫০ মিমিরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে । আবহাওয়া দফতর জানিয়েছে , বুধবার আরও ভারী বৃষ্টি হতে পারে মুম্বইতে।
সূত্রের খবর , মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন সহ থানে , রায়গড়ে পালঘর জেলা প্রশাসন ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি মুম্বই বিদ্যালয়ও ১৯ আগস্টের সব পরীক্ষা পিছিয়ে ২৩ আগস্ট করেছে। প্রবল বৃষ্টিতে একাধিক জায়গায় জল জমে গেছে , বিশেষত হিন্দমাতা , চেম্বুর পোস্টাল কলোনি , আন্ধেরি সাবওয়ে। রাস্তাসহ সাবওয়েতে জমেছে জল , মানুষ সাঁতার কেটে পার হচ্ছে রাস্তা। বিগত বেশ কয়েক বছরে এরকম বৃষ্টি দেখেনি মহারাষ্ট্র মুম্বাইবাসী। মৃত্যু হয়েছে ১২ জনের বেশি।
রেল চলাচল আংশিকভাবে ব্যাহত হলেও পশ্চিম রেলওয়ে স্বাভাবিক রয়েছে , যদিও সেন্ট্রাল রেলওয়ে প্রায় ১৫ মিনিট দেরিতে চলছে করা হয়েছে ৪০০-র বেশি ট্রেন। বিমান যাত্রীরাও পড়েছে সমস্যায় , ফলে মুম্বই বিমানবন্ধর কর্তৃপক্ষ যাত্রীদের আগেফাগে রওনা দেয়ার পরামর্স দিয়েছেন। ইন্ডিগো স্পাইসজেট সহ একাধিক এয়ারলাইন্স যাত্রীদের ফ্লাইট স্ট্যাটাস চেক করতে বলেছে। ৩৫০ টি বিমান দেরিতে চলছে , প্রায় ১২ টি বিমানকে খারাপ আবহাওয়ার জন্য ঘুর পথে নামার নির্দেশ দেওয়া হয়েছে , বাতিল হয়েছে ৫০ টি ফ্লাইট।
আবহাওয়া দফতরের মতে , আগামী কয়েক ঘন্টায় মুম্বাইসহ , থানে , রায়গড় , রত্নাগিরির বিভিন্ন এলাকায় আরও প্রবল বর্ষণ হতে পারে। দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রী গিরিশ মহাজন পরিস্থিতি খতিয়ে দেখেছেন। BPC আর মুম্বই পুলিশ নাগরিকদের অপ্রয়োজনীয় কারণে বাইরে বেরোতে নিষেধ করেছে। এনডিআরএফ ও এসডিআরএফ টিম সতর্ক অবস্থায় মোতায়েন রয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের