নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তবে শেষ পর্যন্ত তিনি বিপর্যয়স্থলে পৌঁছতে পারেননি। পুলিশি অনুরোধে তাঁকে মাঝপথ থেকেই ফিরে যেতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
বুধবার দুপুর ১২টা ৭ মিনিট নাগাদ তারাতলার নির্মীয়মাণ তিনতলা গুদামটি আচমকাই ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বহু শ্রমিক। খবর পেয়ে একের পর এক মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছন। সেখানে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই পরিস্থিতিতেই ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে এই গুদাম নির্মাণের অনুমোদন দিয়েছিল কলকাতা পুরসভা। সেই সময় মেয়রের দায়িত্বে ছিলেন ফিরহাদ। তাই দুর্ঘটনার খবর সামনে আসতেই তিনি ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তার আগেই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। স্থানীয় কাউন্সিলর আনোয়ার খান ঘটনাস্থলে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সেই কারণেই পুলিশ ফিরহাদকে ঘটনাস্থলে না যাওয়ার অনুরোধ করে বলে সূত্রের খবর। এরপর তিনি ফিরে যেতে বাধ্য হন। পরে অবশ্য আহতদের খোঁজ নিতে এসএসকেএম হাসপাতালে যান তিনি।
এদিকে উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের মধ্যে রয়েছেন রোহিত চৌধুরী ও কৃষ্ণ চৌধুরী। আরও এক জনের পরিচয় এখনও জানা যায়নি। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে মোট ১৮ জনকে। আহতদের গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। এছাড়া বিপর্যয়স্থলেও খোলা হয়েছে বিশেষ মেডিক্যাল ক্যাম্প।
নকশার ত্রুটি না নিম্নমানের সামগ্রী? ধসের কারণ জানতে শুরু তদন্ত
অনুমতি ছাড়াই যুবভারতীর মাঠে প্রবেশের অভিযোগ, ১৫ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমার নির্দেশ
লোহার বিম সরাতে হাইড্রোলিক ক্রেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের খোঁজে ড্রোন
উদ্ধারকাজে নামানো হলো ক্রেন ও মেডিকেল টিম, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অথরিটির জরুরি বিবৃতি
বিশেষ অডিট টিম গঠন, বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর
কমিশনের দরবারে জমা পড়ল নথি
রাজ্য কমিটিতে নতুন মুখ রানা
আগামী ৩০ শে জুন অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে
সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের ইঙ্গিত শুভেন্দুর
বিধানসভায় নিজের ভাষণ থামিয়ে কুণাল ঘোষকে বক্তব্য পেশ করতে দেন শুভেন্দু
জেল না সোজা ডিপোর্ট করার হুঁশিয়ারি শুভেন্দুর
রাজ্য পুলিশের ডিজিকে ফোন করেন শুভেন্দু
শুধু আর জি কর নয়, রামপুরহাট, হাঁসখালি প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী
মমতার সময়ের প্রসঙ্গ তুলে বিধানসভায় পাল্টা খোঁচা শুভেন্দুর
শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল