নিজস্ব প্রতিনিধি, পাটনা – গত বছর বিহারের বিধানসভা নির্বাচনে চরম ভরাডুবি হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের দলের। এরপর থেকে শোনা যাচ্ছিল, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধানের পদ ছাড়তে চলেছেন লালু। জল্পনাই সত্যি হল। ‘প্রমোশন’ হল তেজস্বী যাদবের। আরজেডির কার্যকরী সভাপতি পদের দায়িত্ব পেলেন তেজস্বী।
সূত্রের খবর, রবিবার ছিল আরজেডি-র জাতীয় নির্বাহী কমিটির সভা। শারিরিক অসুস্থতার কারণে আরজেডির শীর্ষপদ থেকে সরে দাঁড়ালেন দলের প্রধান লালু প্রসাদ যাদব। বৈঠকে আরজেডির কার্যকরী সভাপতি নিযুক্ত করা হল তেজস্বী যাদবকে। নিজের ছেলের হাতে নিয়োগপত্র তুলে দিলেন লালুপ্রসাদ যাদব। সেখানে উপস্থিত ছিলেন তেজস্বীর তাঁর মা রাবড়ি দেবী, দলের সিনিয়র নেতারা।
উল্লেখ্য, দিল্লির বিশেষ আদালতের তরফে লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবী, তেজস্বী, তেজপ্রতাপ যাদব, মিসা ভারতী সহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইয়ের দেওয়া চার্জশিট গ্রহণ করে দিল্লির রাউস এভিনিউ কোর্টের বিচারক বিশাল গোঙ্গে বলেন, সিবিআইয়ের চার্জশিট থেকে স্পষ্ট লালুপ্রসাদ যাদবের গোটা পরিবার বেনিয়ম করেছে। ‘দুর্নীতির প্রতিষ্ঠান’ হিসাবে কাজ করেছে লালু পরিবার। এই মামলায় মোট ৯৮ জন অভিযুক্তের মধ্যে ৪৬ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন বিচারক।
অভিযোগ, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালু রেলমন্ত্রী থাকাকালীন দুর্নীতি করেছিলেন। আইআরসিটিসি-র দুটি হোটেল, বিএনআর পুরি এবং বিএনআর রাঁচির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছিল সুজাতা হোটেল। সেই চুক্তি পাইয়ে দেওয়ার জন্য বেনামি সংস্থার মাধ্যমে বহুমূল্যের তিন একর জমি নিয়েছিলেন লালু। ২০১৭ সালে লালু যাদবের পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। সেই মামলাতেই এবার চার্জ গঠন করা হয়েছে।
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের