নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে শোকস্তব্ধ টলিপাড়া। গাফিলতির প্রশ্ন তুলে তদন্তের দাবি জানিয়েছিলেন টলিউডের দুই অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও বিদীপ্তা চক্রবর্তী। এরই মাঝে ফের দুঃসংবাদ টলিপাড়ায়। না ফেরার দেশে পাড়ি দিলেন সুদীপ্তা বিদীপ্তার মা দিপালী চক্রবর্তী। মায়ের প্রয়াণে শোকস্তব্ধ দুই বোন। পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
সূত্রের খবর , মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীর মাকে। বেশ কয়েকদিন ধরেই সেখানে ভর্তি ছিলেন। ক্রমশ শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। একসময় চিকিৎসকরা জানিয়েছিলেন যে, বার্ধক্যজনিত কারণে দীপালি দেবীর চিকিৎসায় সাড়া দেওয়ার ক্ষমতা কমে আসছিল। অবশেষে তাই হল। শেষরক্ষা হল না। বৃহস্পতিবার ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য , সুদীপ্তা-বিদীপ্তা দুই বোনই টেলিভিশন হোক বা বড় পর্দা ভীষণই জনপ্রিয় মুখ। দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছেন। যথেষ্ট যোগ্য অভিনেত্রীর মর্যাদা পেয়েছেন দুজনেই। বাবা বিল্পব কেতন চক্রবর্তী ছোট থেকেই নাট্যদুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। মা দিপালী চক্রবর্তী ছিলেন নাট্যশিল্পী। তাই রঙিন দুনিয়ার সফর শুরুতে বাবা মা দুজনের থেকেই সমর্থন পেয়েছিলেন তারা। ২০১৮ সালে প্রয়াত হন বিপ্লব চক্রবর্তী। এবার মাতৃহারা দুই বোন। এই মুহূর্তে তাদের পাশে রয়েছেন সহকর্মীরা।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের