নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কেতন বিশাল আগরওয়াল হত্যা মামলায় নতুন মোড়। তদন্ত এগোতেই সামনে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই অভিযুক্ত সিয়া গোয়েল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেই জেরাতেই উঠে এসেছে খুনের পরিকল্পনা। ঘটনার নেপথ্য সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ বিবরণ মিলেছে। দেশজুড়ে এখনও ব্যাপক চর্চায় রয়েছে এই ঘটনা।
গত ফেব্রুয়ারি মাসে ধুমধাম করে বাগদান সারে সিয়া ও কেতন। আগামী নভেম্বরে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের আয়োজন ছিল দেখার মতো। যার জন্য ১৭ কোটি টাকা দিয়ে রাজকীয় প্রাসাদ বুক করা হয়। এমনকি ভাড়া করা হয় প্রাইভেট জেটও। তবে এই জাঁকজমকের আড়ালে লুকিয়ে ছিল গভীর ষড়যন্ত্র। জানা গেছে, সিয়ার সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল চেতনের। তারা কেতনকে নিজেদের পথের কাঁটা মনে করত।
সিয়া পুলিশকে জানায়, গত ১৪ জুন সে দ্বিতীয়বারের জন্য কেতনকে লোহাগড় দুর্গের খাদে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। এই ব্যর্থতায় বিচলিত হয়ে পড়ে চেতন। সে সিয়ার সামনেই কান্নায় ভেঙে পড়ে। একসময় ধৈর্য হারিয়ে সেই সিয়াকে বলে, ‘তুমি পারবে না। যা করার আমাকেই করতে হবে'। এরপরই খুনের পরিকল্পনা বদলে ফেলা হয়। গত ১৮ জুন সিয়া ও কেতন যখন ফের লোহাগড়ে যান। তখন সেখানে আগে থেকেই ওত পেতে ছিল চেতন। তার উদ্দেশ্য ছিল দ্রুত কেতনকে রাস্তা থেকে সরানো।
এরপর মহাবালেশ্বরে সিয়ার সঙ্গে একান্তে সময় কাটাতে চেয়েছিল সে। সিয়ার স্বীকারোক্তি অনুযায়ী, দুর্গের একটি নির্জন জায়গায় পৌঁছাতেই সুযোগ এসে যায়। কেতনকে ধাক্কা দেওয়ার মোক্ষম সময় আসতেই সে চেতনকে চোখের ইশারা করে। এরপর সিয়া নিজে নিচে বসে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই চেতন পিছন থেকে সজোরে ধাক্কা মারে। কেতনকে ৩৫০ ফুট গভীর খাদে ফেলে দেওয়া হয়। বর্তমানে মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। আরও তথ্য সংগ্রহের জন্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের