নিজস্ব প্রতিনিধি, দিল্লি - ১ মাসের বেশি সময় ধরে চলছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। যুদ্ধ থামার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা উড়িয়ে আগামী ২-৩ সপ্তাহে ভয়াবহ হামলা চালানোর হুঙ্কার দেন তিনি। এরপরই রক্তাক্ত শেয়ার বেজারে। বিরাট পতন সেনসেক্স-নিফটিতে। মাথায় হাত বিনিয়োগকারীদের।
বৃহস্পতিবার বাজার খোলার পরই ১৫০০ পয়েন্টের বেশি কমেছে সেনসেক্স। নেমে গিয়েছে ৭১ হাজার ৫৪৬ পয়েন্টে। একই চিত্র নিফটি৫০-এও। প্রায় ৫০০ পয়েন্ট কমেছে নিফটি৫০। ২২ হাজার ১৮৩ পয়েন্টে নেমে গিয়েছে এই সূচক। প্রায় ১০ লক্ষ কোটি টাকা কমেছে বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড ফার্মগুলির সম্মিলিত মার্কেট ক্যাপিটাইলাইজেশন।
২ থেকে সাড়ে ৩ শতাংশের মধ্যে কমেছে নিফটি-র সেক্টরাল সূচকগুলির মধ্যে পিএসইউ ব্যাঙ্ক, রিয়েলটি, ব্যাঙ্ক, ক্যাপিটাল মার্কেট, ট্যুরিজ়ম, ফার্মা, অটো, মেটাল, অয়েল অ্যান্ড গ্যাস, এনার্জি, ফিনানশিয়াল সার্ভিসের মতো একাধিক সূচকের পয়েন্ট। নিফটি আইটি-র ০.১৬ শতাংশ পতন হয়েছে।
উল্লেখ্য, জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প বলেন, “অপারেশন এপিক ফিউরির সূচনালগ্ন থেকেই আমরা বলে আসছি যে, আমাদের উদ্দেশ্যগুলি সম্পূর্ণরূপে অর্জিত না হওয়া পর্যন্ত আমরা এই অভিযান চালিয়ে যাব। আজ আমি বলতে পারব আমাদের উদ্দেশ্য প্রায় সফল হয়ে গিয়েছে। এই যুদ্ধ আমরা প্রায় জিতেই গিয়েছি। শীঘ্রই আমাদের কাজ শেষ হয়ে যাবে। আগামী ২-৩ সপ্তাহ ধরে আমরা ইরানের উপর কঠোর আঘাত হানব। লক্ষ্যবস্তু করা হবে বিদ্যুৎকেন্দ্রগুলিকে।“
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “ইরানের নৌবাহিনী নিশ্চিহ্ন। তাদের বিমানবাহিনীও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের অধিকাংশ নেতারই মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ইসলামিক রিভ্যালুশিনারী গার্ড ইরানের উপর নিজেদের হারাচ্ছে। এখন তারা আর ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলাও চালাচ্ছে না। ইরানের সামরিক পরিকাঠামো অস্ত্রভাণ্ডার ছিন্নভিন্ন করে দিয়েছে আমেরিকা।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের