নিজস্ব প্রতিনিধি, দিল্লি - “পার্থক্য ছিল, পার্থক্য আছে এবং পার্থক্য থাকবে।” ১৯৭১ সালের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অতীত মনে করিয়ে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর মতে, “ট্রাম্পের চাপে আত্মসমর্পণকারী মোদি।”
বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন রাহুল গান্ধী। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “বিজেপি আরএসএসকে আমি ভালোই চিনি। ধাক্কা খেলেই এরা ভয়ে পালিয়ে যায়। ওদিকে ট্রাম্প ফোন তুলে বলে, নরেন্দ্র আত্মসমর্পণ করো। জি হুজুর বলে তৎক্ষণাৎ আত্মসমর্পণ করেন উনি। ৭১-এর যুদ্ধে আমেরিকা যুদ্ধজাহাজ পাঠিয়েছিল, কিন্তু ইন্দিরা দমে যাননি। বরং বলেছিলেন, আমার যা করার তাই করব। ফলে পার্থক্য ছিল, পার্থক্য আছে এবং থাকবে।”
লোকসভার বিরোধী দলনেতা আরও বলেন, “আসলে ওদের চরিত্র এটাই। স্বাধীনতার সময় থেকেই আত্মসমর্পণের চিঠি লেখার অভ্যাস এদের। কিন্তু কংগ্রেস কখনও আত্মসমর্পণ করেনি। গান্ধীজি, জওহরলাল নেহরু, বল্লভ প্যাটেল এনারা সর্বদা মহাশক্তির বিরুদ্ধে লড়াই করে এসেছেন।”
অন্যদিকে মার্কিন কংগ্রেসের ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভ’-এর রিপাবলিকান সদস্যদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তিনি বলেন, “ভারত অ্যাপাচে হেলিকপ্টারের বরাত দিয়েছিল। কিন্তু পাঁচ বছরেও ওরা হেলিকপ্টার পায়নি। তা নিয়ে কথা বলতেই প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এসে বলেছিলেন, ‘আসতে পারি স্যার?’ আমি ‘হ্যাঁ’ বলেছিলাম।”
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের