নিজস্ব প্রতিনিধি, দিল্লি – মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবানলে রক্তক্ষরণ হয়েছে শেয়ার বাজারে। ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনার দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরপরই শেয়ার বাজারে সুখবর। মঙ্গলবার সকালে লাফিয়ে বাড়ল সেনসেক্স-নিফটি। যদিও দিনের শেষে কোন দিকে গড়াবে জল, তা জানা নেই।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে খুব ভালো এবং ফলপ্রসূ কথোপকথন হয়েছে। আলোচনার প্রেক্ষিতে আগামী ৫ দিনের জন্য ইরানের জ্বালানি পরিকাঠামোয় হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। সুতরাং, আপাতত স্থগিত ইরানের এনার্জি সাইট বা জ্বালানি পরিকাঠামোয় হামলা।
এদিন সকালে বাজার খুলতেই হাজার পয়েন্টের বেশি উঠে যায় সেনসেক্সের সূচক। পাশাপাশি উন্নতি হয় নিফটিতেও। সোমবার সকাল ৯:৩০ মিনিট নাগাদ বাজার খোলার সঙ্গে সঙ্গে বিরাট পতন সেনসেক্সের। ১৫২০.৬০ পয়েন্ট পতন হয় সেনসেক্সের সূচকে। নেমে দাঁড়ায় ৭৩,২৮৯.৯৬-এ। নিফটি ৫০-এর পতন হয় ৪১৩.৮৫ পয়েন্ট। ২২,৭০০.৬৫-এ পয়েন্টে দাঁড়ায় নিফটি ৫০।
বিশ্লেষকদের মতে, খুব সতর্কভাবে ট্রেডিং করতে হবে। আপাতত বড় লাভের আশা করা উচিৎ নয়। করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ও একধাক্কায় অনেকটা পড়ে গিয়েছিল সূচক। তবে সেই ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার। সুতরাং, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে ফের উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা