নিজস্ব প্রতিনিধি , দিল্লি - তৃণমূল কংগ্রেসে ভাঙনের আবহে এবার আরও বড় ধাক্কা। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন দলের তারকা সাংসদ তথা অভিনেত্রী কোয়েল মল্লিক। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণণের হাতে সশরীরে ইস্তফাপত্র জমা দেন তিনি। এরপরেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার বৈঠক নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার সংসদ ভবনে গিয়ে রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণণের সঙ্গে সাক্ষাৎ করেন কোয়েল মল্লিক। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা জমা দেন। এর ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা কমে দাঁড়াল ৯-এ। গত ৬ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন কোয়েল। এরপর বিধানসভা নির্বাচনে দলের হয়ে ব্যাপক প্রচার করলেও তাকে সংসদের কোনও অধিবেশনে অংশ নিতে দেখা যায়নি।
নির্বাচনের পর তৃণমূলে একের পর এক দলত্যাগ ও পদত্যাগের আবহে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পর কোয়েলও ইস্তফার সিদ্ধান্ত নেন। যদিও প্রথমে ই-মেইলে পাঠানো তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। রাজ্যসভার চেয়ারম্যান তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেন। সম্প্রতি বিদেশ সফর শেষে দেশে ফিরে সেই নির্দেশ মেনেই তিনি সংসদে উপস্থিত হন।
ইস্তফা জমা দেওয়ার পরই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ সাংগঠনিক নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার বৈঠকের ছবি প্রকাশ্যে আসে। আর সেই ঘটনাই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে কোয়েল কি এবার বিজেপিতে যোগ দেবেন, নাকি সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়ে আবার অভিনয় জগতেই মনোনিবেশ করবেন?
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের