নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁস কাণ্ডে এবার আরও কঠোর অবস্থান নিল কেন্দ্র। পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করলেন, দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা হবে। পাশাপশি, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকেও এই প্রস্তাব আনা হবে বলে জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে কোনও ধরনের ছিনিমিনি আর বরদাস্ত করা হবে না।
শুক্রবার মধ্যরাতে এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'প্রশ্নপত্র ফাঁস কোনও সাধারণ অপরাধ নয়, এটি লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাদের পরিবারের স্বপ্নের সঙ্গে জড়িত। তাই ঘটনার পর গত আড়াই মাসে সরকার দ্রুত আইনি পদক্ষেপ করেছে। অভিযুক্তদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে এবং তদন্তও জোরকদমে চলছে।' মোদি জানান, সরকারের প্রথম অগ্রাধিকার ছিল যাতে শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়। সেই লক্ষ্যেই স্বল্পতম সময়ের মধ্যে প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষা আয়োজন করা হয়েছে।
তবে এখানেই থেমে থাকতে নারাজ কেন্দ্র। প্রধানমন্ত্রী জানান, প্রশ্নফাঁসের মতো অপরাধে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট দফতরগুলিকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সেই খসড়া প্রস্তুত হয়ে তার কাছে পৌঁছেছে এবং শুক্রবারের মন্ত্রীসভার বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সহকর্মীদের মতামত অন্তর্ভুক্ত করে বিলটি চূড়ান্ত করার পর সংসদের চলতি অধিবেশনেই দ্রুত তা পাস করানোর চেষ্টা করবে সরকার।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের