নিজস্ব প্রতিনিধি, লাদাখ – শুক্রবার ভয়াবহ তুষারধস হয় লাদাখের জোজিলা পাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। আহত আরও ৫ জন। অবরুদ্ধ হয়ে পড়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক। আটকে একাধিক পর্যটক। জোরকদমে চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান।
নিজের এক্স হ্যান্ডেলে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা লিখেছেন, “জোজিলা-তে তুষারধসের দুর্ভাগ্যজনক খবর শুনেছি। আমি কারগিলের ডিসি ও এসএসপি-কে অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করতে এবং ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করার নির্দেশ দিয়েছি। দুর্যোগ ত্রাণ বাহিনী এবং বিআরও (বর্ডারস রোড অর্গানাইজেশন) সহ সমস্ত সরকারি সংস্থাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।“
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং লিখেছেন, "জোজিলা গিরিপথে তুষারধসের কবলে পড়ে ৭ জনের মর্মান্তিক মৃত্যু এবং ৫ জনের আহত হওয়ার খবরে আমি মর্মাহত। শোকস্তব্ধপরিবারবর্গের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের সব ধরণের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।"
প্রশাসন সূত্রে খবর, এদিন দুপুরে ভয়াবহ তুষারধস নামে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সংযোগকারী জোজিলা পাসের জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মাঝের এলাকায়। মুহূর্তের মধ্যে পাহাড়ি রাস্তা সাদা বরফের চাদরে ঢেকে যায়। আচমকা তুষারধসের জেরে বরফের নীচে চাপা পড়ে যায় একাধিক পর্যটক ও মালবাহী গাড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দেয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে বরফ সরিয়ে আটকে পড়া গাড়ি ও মানুষকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। প্রতিকূল আবহাওয়ার জেরে বার বার ব্যাঘ্যাত ঘটছে উদ্ধারকাজে। এখনও পর্যন্ত ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ১ জন মহিলা এবং ১ শিশু রয়েছে। ২ জনকে এখনও চিহ্নিত করা যায়নি। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের