নিজস্ব প্রতিনিধি, মানালি – প্রায় ৪ মাস পর তুষারপাত হিমাচল প্রদেশে। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে একাধিক এলাকা। বরফ ও বৃষ্টিপাতে পিচ্ছিল হয়ে পড়ায় মানালিতে বন্ধ ৬৮৫ টি রাস্তা। কুলুতেও বন্ধ ৯ টি রাস্তা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ বিভাগ। পর্যটকদের সতর্ক করে নির্দেশিকা জারি করেছে হিমাচল প্রদেশের সরকার।
সূত্রের খবর, তুষারপাত, ভূমিধস এবং খারাপ আবহাওয়ার জেরে মানালিতে ৬৮৫ টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে লাহুল-স্পিতিতে ২৯২ টি, চাম্বাতে ১৩২ টি, মান্ডিতে ১২৬ টি, কুলুতে ৭৯ টি, সিরমউরে ২৯ টি, কিন্নরে ৪ টি, উনাতে ২ টি এবং সোলানে ১ টি রাস্তা বন্ধ রয়েছে। ভারী তুষারপাতের কারণে বন্ধ রাখা হয়েছে NH-০৩ (কোকসার-রোহতাং পাস-দারচা-সারচু) এবং NH-৫০৫ (গ্রামফু-বাটাল-লোসার)।
স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তুষারপাত ও ভারী বৃষ্টিপাতের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত ৪,৭৯৭ টি ডিটিআর। এর জেরে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎহীন একাধিক এলাকা। হিমাচল প্রদেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে এক্স হ্যান্ডলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। চালু করা হয়েছে জরুরি হেল্পলাইন নম্বর।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...