নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসুর প্রয়াণে আবেগপ্রবণ ক্রীড়া আর বিনোদন জগৎ। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে নেমে এসেছে শোকের আবহ। ফুটবল জগতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তাকে স্মরণ করে আবেগপ্রবণ বার্তা দিয়েছেন চলচ্চিত্র জগতের বহু পরিচিত অভিনেতা - অভিনেত্রীরা। ঘনিষ্ঠ মহলে তিনি একজন অত্যন্ত সহজ সরল স্বভাবের মানুষ হিসেবেই পরিচিত।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ছোটবেলা থেকে খেলার মাঠের লড়াইয়ে তাঁর উপস্থিতি আলাদা মাত্রা এনে দিয়েছে। পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, নানা অনুষ্ঠানে দেখা হলে কাজকর্মের খোঁজ নিতেন তিনি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্মৃতিতে উঠে এসেছে এক আন্তরিকতার চিত্র। আবির চট্টোপাধ্যায়ের মতে, প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক হয়েও তাঁর অবদান অস্বীকার করা অসম্ভব। অন্যদিকে রুদ্রনীল ঘোষ বলেন, রাজ্যের নানা বিষয় নিয়ে গভীর আগ্রহ ছিল এই মানুষের।

এমনকি নিজের আবেগকে চেপে রাখতে পারেননি অভিনেত্রী গার্গী রায়চৌধুরীও। তিনি জানান, পরিচিতদের সুখ দুঃখের সবসময় এগিয়ে আসতেন। বহু মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রেখেছেন তিনি দীর্ঘদিন ধরে। তাঁর ব্যবহার আর মানবিকতার কথা আজও মনে রাখার মতন। বাংলা ক্রীড়া আর সামাজিক পরিসরে বড় শূন্যতা তৈরি করল তার এই প্রস্থান।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের