নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার ছকে গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলকে জেরায় সামনে এল একের পর এক বিস্ফোরক তথ্য। শনিবার সাংবাদিক বৈঠকে এসটিএফের আইজি গৌরব শর্মা জানান, হামিমের পাকিস্তান-যোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পাক হ্যান্ডলারদের নির্দেশেই তিনি মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজরদারি চালাতেন বলে তদন্তে উঠে এসেছে। যদিও তদন্ত এখনও চলছে এবং এই অভিযোগগুলির সত্যতা প্রতিষ্ঠিত হয়নি।
বর্ধমানের রেনেসাঁ টাওয়ার থেকে গ্রেফতার হওয়া হামিম মণ্ডলকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন বলে দাবি, সে পাকিস্তান-ভিত্তিক শেহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। ইনস্টাগ্রাম, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো এনক্রিপটেড মাধ্যমে একাধিক হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখত। STF আধিকারিকের বক্তব্য, রানা ও উজায়ের সহ কয়েকজন পাক হ্যান্ডলারের মাধ্যমে হামিমের মগজধোলাই করা হয় এবং পরে তাকে পশ্চিমবঙ্গে বিভিন্ন তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। STF-এর দাবি, হামিমের অন্যতম দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচি, নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য আনগার্ডেড লোকেশনের তথ্য সংগ্রহ করা, যাতে ভবিষ্যতে নাশকতার পরিকল্পনা করা যায়।
তদন্তকারীদের মতে, শুধু মুখ্যমন্ত্রীই নন, হাওড়ার উত্তর কেন্দ্রের বিধায়ক তথা পুর প্রতিমন্ত্রী উমেশ রাই এবং তার পরিবারও হামিমের সম্ভাব্য টার্গেটের তালিকায় ছিলেন। এদিকে, হামিমের ঘনিষ্ঠ অর্পিতা সরকারকেও ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে। তার মাধ্যমেও তথ্য সংগ্রহ ও যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পাকিস্তান থেকে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা জানতে হামিমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক নথিপত্রও পরীক্ষা করছেন তদন্তকারীরা।
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
ভক্তদের ঢল সামলাতে কড়া পুলিশি নিরাপত্তা
তোলাবাজি ইস্যুতে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা শমীকের
আগামী ১৮ আগস্ট মামলার শুনানি রয়েছে
রাঁধুনিদের বেতন বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
১লা আগস্ট থেকে শুরু হল মিড ডে মিলে ইসকনের খাবার সরবরাহ
ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী
শনিবার আদালতে পেশ করা হবে
হোটেল, রেস্তরাঁ ও ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর, গৃহস্থের রান্নার গ্যাসের দামে বদল নেই
নিট ফল কারচুপি মামলায় কড়া হাই কোর্ট! অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
আদালতের বেঁধে দেওয়া সীমার বাইরে জমায়েতের অভিযোগ
জইশ নিশানায় শুভেন্দু-মোদী! হামিদ কাণ্ডে বড় সতর্কবার্তা শিশিরের
ভোটার তালিকা থেকে নাম মুছলেও খাদ্যসুবিধা আটকানো যাবে না
বীরভূমের পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের