নিজস্ব প্রতিনিধি, উরি – বড়সড় সাফল্য ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে যৌথ বাহিনী। ‘অপারেশন ডিগ্গি ২’-তে খতম এক পাক জঙ্গি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে যুদ্ধসামগ্রী। এখনও কোথাও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, তা জানতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।
সূত্রের খবর, গোয়েন্দা সূত্রে অনুপ্রবেশের পরিকল্পনার খবর আসে। এরপরই শনিবার গভীর রাত থেকে রবিবার ভোরের মধ্যে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে অভিযান চালায় যৌথ বাহিনী। যৌথ অভিযানে এক পাকিস্তানি জঙ্গিকে খতম করে ভারতীয় সেনার চিনার কর্পস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি একে রাইফেল, পিস্তল এবং প্রচুর পরিমাণে গুলি। এখনও অভিযান জারি রয়েছে।
উল্লেখ্য, গত ১০ মার্চ জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছিল ভারতীয় সেনা। অভিযান চালায় হোয়াইট নাইট কর্পস। সেই অভিযানে খতম করা হয়েছিল পাকিস্তান মদতপুষ্ট এক জঙ্গিকে। ১১ মার্চ পুঞ্চ জেলায় প্রায় ৪ কেজি বিস্ফোরক উদ্ধার করে সেনা।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের