নিজস্ব প্রতিনিধি, লাদাখ – উত্তাল হয়ে উঠেছিল লাদাখ। বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে লাদাখবাসীর অধিকার নিয়ে আন্দোলন করা জলবায়ু আন্দোলনকর্মী তথা বাস্তবের ‘র্যাঞ্চো’ সোনম ওয়াংচুককে গ্রেফতার করে পুলিশ। এবার তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন লাদাখের ডিজিপি এসডি সিং জামওয়াল। তাঁর দাবি, সোনমের সঙ্গে পাক যোগ রয়েছে।
সাংবাদিক সম্মেলনে ডিজিপি এসডি সিং জামওয়াল বলেন, “সম্প্রতি আমরা একজন পাক গুপ্তচরকে গ্রেফতার করেছি। সে পাকিস্তানে খবর পাঠাতো সেবিষয়ে আমরা নিশ্চিত। সোনম, পাকিস্তানে ডন পত্রিকার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। বাংলাদেশেও যান তিনি। এই কারণেই সোনমের গতিবিধি সম্পর্কে বড় প্রশ্নচিহ্ন সামনে এসেছে। এই বিষয়ে তদন্ত চলছে। বিক্ষোভে উস্কানি দেওয়ার ইতিহাস রয়েছে সোনমের। তিনি বিভিন্ন সময়ে আরব বসন্ত, নেপাল এবং বাংলাদেশের উদাহরণ দিয়েছেন নিজের বক্তব্যে।“
লাদাখবাসীর দাবি, পূর্ণরাজ্যের মর্যাদা দিতে হবে লাদাখকে। এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সংবিধানের ষষ্ঠ তফসিল দ্রুত কার্যকর করতে হবে। লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে এবং লাদাখে একটির বদলে দুটি লোকসভা কেন্দ্র তৈরি করতে হবে। সমস্ত কিছুরই আশ্বাস দিয়েছিল কেন্দ্র। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়ে এবার বিক্ষোভের পথ বেছে নেন লাদাখবাসী। পুলিশ ও স্থানীয়দের খণ্ডযুদ্ধে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। আহত ৭০।
লাদাখে ধর্মঘট ডাক দেয় লেহ অ্যাপেক্স বডির যুব শাখা। পুলিশ বাধা দিতে গেলে গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে উন্মত্ত জনতা। ভাঙচুর চালানো হয় বিজেপি দফতরে। একাধিক পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করেছে প্রশাসন। প্রশাসনের তরফ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, “লেহতে পাঁচ বা তার বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ। পূর্ব লিখিত অনুমোদন ছাড়া কোনও মিছিল, সমাবেশ বা পদযাত্রা করা যাবে না।“
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা