নিজস্ব প্রতিনিধি, আইজল - ইতিহাস তৈরি হল উত্তর-পূর্ব ভারতে। ভারতের রেল নেটওয়ার্কে যুক্ত হল মিজোরাম। শীঘ্রই মিজোরামে চালু হবে ট্রেন পরিষেবা। শনিবার ৫১.৩৮ কিলোমিটারের বৈরবী-সাইরাং রেললাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি রাজধানী এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের উদ্বোধন করেছেন তিনি।
ভারতীয় রেলের তথ্য অনুযায়ী, বৈরবী-সাইরাং রেললাইনের মধ্যে রয়েছে মোট ৪৫ টি টানেল। টানেলের দৈর্ঘ্য ১.৩৭ কিলোমিটার। ব্রিজের সংখ্যা ১৪৩ টি। সাইরাংয়ের ক্রুং ব্রিজের উচ্চতা ১১৪ মিটারের। ব্রিজের দৈর্ঘ্য ১.৩ কিলোমিটার। এতদিন ট্রেন চলাচল করত আসাম-মিজোরাম সীমান্তের বৈরবী পর্যন্ত। এবার ট্রেন চলাচল করবে মিজোরামের রাজধানী আইজলেও।
২০০৮ সালে বৈরবী-সাইরাং রেললাইনে অনুমোদন দিয়েছিল তৎকালীন কেন্দ্র সরকার। ২০১৪ সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় মোদি সরকারের হাত ধরে। পার্বত্য অঞ্চল, গভীর গিরিখাত সহ প্রাকৃতিক বাধা পেরিয়ে প্রায় এক দশক ধরে কাজের সুফল মিলল এবার। বৈরবী-সাইরাং রেললাইনের উদ্বোধন করে ফেললেন মোদি। সাইরাং (আইজল)-দিল্লি (আনন্দ বিহার টার্মিনাল) রাজধানী এক্সপ্রেস, সাইরাং-গুয়াহাটি এক্সপ্রেস ও সাইরাং-কলকাতা এক্সপ্রেসের উদ্বোধন করেছেন তিনি।
ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, সপ্তাহে তিন দিন করে উভয় প্রান্ত থেকে চলবে ১৩১২৫/১৩১২৬ কলকাতা-সাইরাং-কলকাতা এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়বে শনিবার, মঙ্গলবার ও বুধবার। সাইরাং থেকে ট্রেন ছাড়বে সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার। ট্রেন থামবে নৈহাটি, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, মালদা টাউন, কিষাণগঞ্জ, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, তুফানগঞ্জ, গোলকগঞ্জ, গৌরিপুর, বিলাসিপাড়া, অভয়াপুরী, গোয়ালপাড়া টাউন, কামাক্ষ্যা, গুয়াহাটি, হোজাই, নিউ হাফলং, বদরপুর, হাইলাকান্দি, ভৈরবী।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের