694a20bb8f6a0_Jaguar-Jets-to-India
ডিসেম্বর ২৩, ২০২৫ দুপুর ০১:২৯ IST

ওমান থেকে বুড়ো জাগুয়ার বিমান আনলো ভারত

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ও ড্রোন-নির্ভর আধুনিক যুদ্ধব্যবস্থার যুগে দাঁড়িয়েও ভারত যে এখনো ‘জাগুয়ার’-এর মতো একটি পুরনো যুদ্ধবিমানের ওপর নির্ভর করছে, তা যথেষ্ট চিন্তার ।বিশেষত ভারত ছাড়া পৃথিবীর আর কোনদেশই এই বিমান ব্যবহার করেনা। ওমানের সঙ্গে ভারতের সাম্প্রতিক সমঝোতা, যার আওতায় ২০টির বেশি অবসরপ্রাপ্ত SEPECAT জাগুয়ার যুদ্ধবিমান থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সংগ্রহ করা হবে, সেই বাস্তবতাকেই স্পষ্ট করে। 

এই চুক্তির মূল লক্ষ্য নতুন বিমান যুক্ত করা নয়, বরং দীর্ঘদিন ধরে ব্যবহৃত জাগুয়ার বহরের কার্যকারিতা বজায় রাখা। বর্তমানে ভারতীয় বায়ুসেনা (IAF) বিশ্বে একমাত্র জাগুয়ার অপারেটর। ফলে বিমানটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে খুচরা যন্ত্রাংশের সংকট মোকাবিলায় ভারতকে কূটনৈতিক সম্পর্ককেই কার্যত ‘লজিস্টিক চেইন’-এ পরিণত করতে হয়েছে। 

১৯৭০-এর দশকে গভীর অনুপ্রবেশমূলক আঘাত (Deep Penetration Strike) চালানোর জন্য জাগুয়ারকে বেছে নিয়েছিল ভারত। কারগিল যুদ্ধসহ একাধিক সংঘাতে এই বিমান তার নির্ভরযোগ্যতা প্রমাণ করেছে। পরবর্তী সময়ে DARIN (Display Attack Ranging Inertial Navigation) আপগ্রেডের মাধ্যমে বিমানটি একাধিকবার আধুনিকায়িত হয়েছে। সর্বশেষ DARIN-III সংস্করণে AESA রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও গ্লাস ককপিট যুক্ত হওয়ায় জাগুয়ার এখনো নেটওয়ার্ক-কেন্দ্রিক যুদ্ধব্যবস্থায় কার্যকর ভূমিকা রাখতে পারছে। 

তবে বাস্তবতা হলো—এই বহরের বয়স এখন ৪৫ বছরের বেশি। ২০২৫ সালেই একাধিক দুর্ঘটনায় পাইলট প্রাণহানির ঘটনা ঘটেছে, যা পুরনো প্ল্যাটফর্ম পরিচালনার ঝুঁকি স্পষ্ট করে। খুচরা যন্ত্রাংশের অভাবে অনেক সময় এক বিমানকে সচল রাখতে অন্য বিমান ‘ক্যানিবালাইজ’ করতে হচ্ছে । 

এই প্রেক্ষাপটে ওমানের অবসরপ্রাপ্ত জাগুয়ারগুলো ভারতের জন্য অমূল্য সম্পদ। ২০১৪ সালে অবসর নেওয়া এই বিমানগুলোর যন্ত্রাংশ ভারতীয় জাগুয়ারের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। সম্পূর্ণ বিমান না এনে বেছে বেছে ইঞ্জিন, ল্যান্ডিং গিয়ার ও অ্যাভিওনিক্সের মতো গুরুত্বপূর্ণ অংশ আনার সিদ্ধান্ত খরচ ও সময়—দু’দিক থেকেই যুক্তিসঙ্গত। 

এই পদক্ষেপের কৌশলগত তাৎপর্যও গভীর। বর্তমানে ভারতের অনুমোদিত ৪২টি ফাইটার স্কোয়াড্রনের বিপরীতে কার্যকর স্কোয়াড্রন মাত্র ২৯টি—১৯৬২ সালের পর সর্বনিম্ন। এমন পরিস্থিতিতে জাগুয়ারগুলি সচল রাখা অর্থাৎ   ভারতের আঘাত হানার সক্ষমতা, প্রতিরোধমূলক শক্তি ও আঞ্চলিক শক্তির  ভারসাম্য বজায় রাখা।

আরও পড়ুন

ডুয়ার্সের বুকে ছোট্ট স্বর্গ ঝান্ডি , কম ভিড়ে উপভোগ করুন পাহাড়ের রূপ
আগস্ট ০২, ২০২৬

ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

বর্ষায় প্রকৃতির অপার সৌন্দর্যের হাতছানি , উত্তরবঙ্গের লুকিয়ে থাকা পাহাড়ি রত্ন জৌবাড়ি
আগস্ট ০১, ২০২৬

নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন

মুসৌরির পাশেই লুকিয়ে ল্যান্ডোর , শান্ত পাহাড়ে হারিয়ে যাওয়ার অনন্য এক ঠিকানা
জুলাই ৩১, ২০২৬

নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য

গোয়ার বিখ্যাত সানবার্ন এবার মন্দারমণিতে , সমুদ্রের ধারে জমবে লং উইকএন্ড
জুলাই ৩০, ২০২৬

স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ! দেরির আড়ালে থাকতে পারে এই সমস্যাগুলি
জুলাই ২৮, ২০২৬

আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি

বরফের শৃঙ্গারে সেজে উঠল এক্তেশ্বর মন্দির , শ্রাবণে দর্শনার্থীদের ভিড়ে মুখর তীর্থক্ষেত্র
জুলাই ২৮, ২০২৬

প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো

কুর্গে পাহাড়ের হাতছানি , সবুজ প্রকৃতির মাঝে খুঁজে নিন শান্তির ঠিকানা
জুলাই ২৭, ২০২৬

শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়

ডুয়ার্সের প্যারেনে সবুজের হাতছানি , নির্জন প্রকৃতির টানে বাড়ছে পর্যটকদের ভিড়
জুলাই ২৬, ২০২৬

ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের