নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ছাত্রনেতা, যুব আন্দোলনের মুখ তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনে অভিযুক্তরা ভারতে পলাতক। এমনটাই দাবি করেছিল ঢাকার মেট্রোপলিটন পুলিশ। সেই দাবি নস্যাৎ করল মেঘালয় পুলিশ ও বিএসএফ। পাল্টা বিবৃতি জারি করেছে ভারত।
ভারতের নিরাপত্তা আধিকারিকদের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “বাংলাদেশের সংবাদমাধ্যমের কিছু অংশ মিথ্যে ও কাল্পনিক গল্প প্রচার করে বিভ্রান্তি তৈরি করছে। এই ধরণের মিথ্যে সীমান্তবর্তী সংবেদনশীল রাজ্য মেঘালয়ের শান্তি, স্থিতিশীলতা বিপন্ন হওয়ার ঝুঁকি রয়েছে।“
মেঘালয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, “বাংলাদেশ পুলিশের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও তথ্য আমাদের দেওয়া হয়নি। সরকারি কিংবা মৌখিকভাবে বাংলাদেশ পুলিশ এ বিষয়ে আমাদের কিছুই জানায়নি। এমন কোনও অভিযুক্তকে এ পারে এসেছে বলে মেঘালয় পুলিশের কাছেও কোনও তথ্য নেই। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।”
উল্লেখ্য, হাদি খুনের ২ অভিযুক্ত হলেন ফয়জল করিম মাসুদ এবং আলমগির শেখ। সাংবাদিক সম্মেলনে ঢাকা পুলিশের তিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, “'তদন্তের ভিত্তিতে আমাদের কাছে যে তথ্য এসেছে সেই অনুযায়ী, গুলি চালানোর পর কয়েকবার গাড়ি বদল করে, স্থানীয়দের সাহায্যে ময়মনসিংহ সীমান্তে পৌঁছয় ফয়জল এবং আলমগির। সেখান থেকে হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে তাঁরা।“
এস এন নজরুল ইসলামের আরও দাবি, “সেখানে পূর্তি নামে এক ব্যক্তির সাহায্যে সীমান্ত এলাকা পার করে ফয়জল এবং আলমগির। তারপর সামি নামে এক ট্যাক্সিচালকের গাড়িতে চেপে মেঘালয়ের তুরাতে পৌঁছয় অভিযুক্ত ২ জন। পূর্তি এবং সামিকে গ্রেফতার ক্রেচজে ভারতীয় পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার এবং প্রত্যর্পণ নিশ্চিত করার জন্য আমরা অফিশিয়ালি ও আনঅফিশিয়ালি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের