69785ebfe7981_fe7f53f4-1f8d-4a4e-a22f-e0a7c41d73f9
জানুয়ারী ২৭, ২০২৬ বিকাল ০৬:৩৩ IST

ভারতীয় সেনার তিন বাহিনী আলাদা স্যালুট করে কেন? এর অর্থ কী জানেন?

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সৈন্যদের মধ্যে পারস্পরিক সম্মান, আস্থা ও শৃঙ্খলার প্রতীক হিসেবে স্যালুট একটি গুরুত্বপূর্ণ ভঙ্গি। এই ছোট্ট অথচ অর্থবহ অঙ্গভঙ্গির মধ্য দিয়ে একজন সৈনিক শুধু তার ঊর্ধ্বতনকে নয়, একই সঙ্গে দেশের পতাকা, ইউনিফর্ম এর প্রতিও শ্রদ্ধা জানায়। ভারতীয় সশস্ত্র বাহিনীর তিনটি শাখা—স্থল সেনা, নৌসেনা ও বায়ুসেনা—প্রতিটিই নিজস্ব ঐতিহ্য ও প্রেক্ষাপট অনুযায়ী আলাদা আলাদা পদ্ধতিতে স্যালুট করে। 

সেনা অফিসাররা কি আইপিএস অফিসারদের স্যালুট করেন?

প্রথমেই আসা যাক ভারতীয় সেনাবাহিনীর কথায়। স্থল সেনার স্যালুটের পদ্ধতিতে হাতের তালু সামনে থাকা ব্যক্তির দিকে খোলা থাকে। আঙুলগুলি একসঙ্গে সোজা করে ধরে, মধ্যমা প্রায় ভ্রুর কাছে স্পর্শ করে এই ভঙ্গি সম্পন্ন করা হয়। এই খোলা তালু এক ধরনের প্রতীকী বার্তা বহন করে—অভিবাদনকারী নিরস্ত্র, তার কোনো গোপন উদ্দেশ্য নেই এবং সে সম্পূর্ণ আস্থার সঙ্গে সম্মান জানাচ্ছে। যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে দৈনন্দিন সামরিক জীবন—সব জায়গাতেই এই স্যালুট শৃঙ্খলা ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তি গড়ে তোলে।

Indian Army Day Wishes in Bengali, Bhartiya Sena Diwas Proud Messages to  Salute our Brave Soldiers: 'ভারতীয় সেনাকে স্যালুট!' সেনাদিবসে এই শুভেচ্ছা  বার্তাগুলিকে আপনি পাঠিয়ে দিন | Times ...

নৌসেনার স্যালুট আবার কিছুটা আলাদা। এখানে হাতের তালু ভূমির দিকে থাকে এবং বাহু প্রায় ৯০ ডিগ্রি কোণে ভাঁজ করে রাখা হয়। এই বিশেষ ভঙ্গির পেছনে রয়েছে এক বাস্তবধর্মী ইতিহাস। সমুদ্রযাত্রা ও জাহাজে কাজ করার সময় নৌসেনাদের হাতে প্রায়ই তেল, লুব্রিক্যান্ট বা অন্যান্য ময়লা লেগে যায়। সেই ময়লা তালু প্রকাশ না করেই সম্মান প্রদর্শনের জন্যই তালু নিচের দিকে রেখে স্যালুট করার রীতি গড়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে এই পদ্ধতি নৌসেনার স্বতন্ত্র পরিচয়ে পরিণত হয়েছে।

কেন ভারতীয় সশস্ত্র বাহিনীর আলাদা স্যালুট আছে

ভারতীয় বায়ুসেনা, স্যালুটের ক্ষেত্রে একটি মাঝামাঝি ধরণ অনুসরণ করে। ২০০৬ সালের মার্চ মাস পর্যন্ত বায়ুসেনার স্যালুট ছিল সেনাবাহিনীর মতোই। তবে এরপর একটি নতুন পদ্ধতি চালু করা হয়, যেখানে হাত ভূমি থেকে প্রায় ৪৫ ডিগ্রি কোণে রাখা হয়।  আকাশে উড়ন্ত বিমানের ডানার মতো । এই ভঙ্গি একদিকে সেনাবাহিনীর স্যালুটের খোলা ও দৃঢ়তা, অন্যদিকে নৌসেনার শালীনতা—দুয়েরই সমন্বয় ঘটায়।

Here is why the army, navy and air force all have different salutes | Here  Is Why The Army Navy And Air Force All Have Different Salutes Pwb8zx |  Asianet News Bangla

তিন বাহিনীর স্যালুটের এই ভিন্ন ভিন্ন পদ্ধতি দেখলে বোঝা যায়, সামরিক শৃঙ্খলা শুধু নিয়মের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা ইতিহাস, পেশাগত বাস্তবতা ও মূল্যবোধের সঙ্গে গভীরভাবে জড়িত। একটি স্যালুট—যা বাহিনীভেদে আলাদা হলেও তার মূল সুর একই, দেশে ও সংবিধানের প্রতি অটল আনুগত্য।

আরও পড়ুন

ডুয়ার্সের বুকে ছোট্ট স্বর্গ ঝান্ডি , কম ভিড়ে উপভোগ করুন পাহাড়ের রূপ
আগস্ট ০২, ২০২৬

ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

বর্ষায় প্রকৃতির অপার সৌন্দর্যের হাতছানি , উত্তরবঙ্গের লুকিয়ে থাকা পাহাড়ি রত্ন জৌবাড়ি
আগস্ট ০১, ২০২৬

নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন

মুসৌরির পাশেই লুকিয়ে ল্যান্ডোর , শান্ত পাহাড়ে হারিয়ে যাওয়ার অনন্য এক ঠিকানা
জুলাই ৩১, ২০২৬

নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য

গোয়ার বিখ্যাত সানবার্ন এবার মন্দারমণিতে , সমুদ্রের ধারে জমবে লং উইকএন্ড
জুলাই ৩০, ২০২৬

স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ! দেরির আড়ালে থাকতে পারে এই সমস্যাগুলি
জুলাই ২৮, ২০২৬

আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি

বরফের শৃঙ্গারে সেজে উঠল এক্তেশ্বর মন্দির , শ্রাবণে দর্শনার্থীদের ভিড়ে মুখর তীর্থক্ষেত্র
জুলাই ২৮, ২০২৬

প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো

কুর্গে পাহাড়ের হাতছানি , সবুজ প্রকৃতির মাঝে খুঁজে নিন শান্তির ঠিকানা
জুলাই ২৭, ২০২৬

শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়

ডুয়ার্সের প্যারেনে সবুজের হাতছানি , নির্জন প্রকৃতির টানে বাড়ছে পর্যটকদের ভিড়
জুলাই ২৬, ২০২৬

ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের