নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতে আয়োজিত ব্রিকস সম্মেলনে মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়লেন ইরান ও সংযুক্ত আরব আমিরশাহির বিদেশমন্ত্রীরা। বুধবার সম্মেলনের প্রকাশ্য মঞ্চেই তেহরান ও আবু ধাবির প্রতিনিধিদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হলে নজিরবিহীন অস্বস্তিতে পড়ে আয়োজক দেশ ভারত। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ মধ্যস্থতা করে দুই নেতাকে শান্ত করেন। এই ঘটনার রেশ ধরেই হরমুজ় প্রণালী ও লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান স্পষ্ট করেছে নরেন্দ্র মোদি সরকার।
সূত্রের খবর, ২০২৬ সালের এই সম্মেলনে আব্বাস আরাঘচি ও খলিফা শহিন আল মারারের মধ্যে বিবাদের মূলে রয়েছে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক অস্থিরতা। আমেরিকা ও ইজরায়েলের আক্রমণের জবাবে ইরান যে পাল্টা হামলা চালিয়েছে, তার প্রভাব পড়েছে আমিরশাহিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে। এর ফলে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে।
সম্মেলনের মূল পর্বে যখন পশ্চিম এশিয়ার সঙ্কট নিয়ে আলোচনা চলছিল, তখনই দুই বিদেশমন্ত্রী একে অপরের ওপর চড়াও হন। অবশেষে লাভরভের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দুই পক্ষকে পাশে নিয়েই সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে সরব হন। বিশেষ করে ওমান উপকূলে সম্প্রতি ভারতীয় জাহাজ ডুবির ঘটনার প্রেক্ষাপটে হরমুজ় প্রণালীতে স্থিতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়েছে নয়াদিল্লি।
ভারতের এই কঠোর অবস্থান প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ‘পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি ও আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি গভীরভাবে উদ্বিগ্ন। হরমুজ় প্রণালী, লোহিত সাগরে বাধাহীন যাতায়াত বিশ্বের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অপরিহার্য। কোনও নির্দিষ্ট দেশের নাম না নিলেও আমরা স্পষ্ট করতে চাই যে, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনই আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। ভারত মনে করে আলোচনা, কূটনীতিই এই সংঘাত থামানোর একমাত্র পথ। আমরা যে কোনও গঠনমূলক উদ্যোগে সমর্থন জানাতে প্রস্তুত'।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের