নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতের উপর ফের নতুন শুল্ক আরোপ করল আমেরিকা। তবে দিল্লির কূটনৈতিক তৎপরতায় প্রস্তাবিত হারের তুলনায় কিছুটা ছাড় মিলেছে। নতুন মার্কিন সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন নজর দুই দেশের পরবর্তী বাণিজ্যিক আলোচনার দিকে।
মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারা অনুযায়ী বৃহস্পতিবার নতুন শুল্কনীতির ঘোষণা করেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির। জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব দেশ প্রয়োজনীয় আইন কার্যকর করতে পারেনি, তাদের উপর অতিরিক্ত শুল্ক বসানো হচ্ছে। কয়েক সপ্তাহ আগেই এই প্রস্তাব আনে ট্রাম্প প্রশাসন। এরপরই ভারতের তরফে আপত্তি জানানো হয়। একতরফা সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ করা হয়। আলোচনার মাধ্যমে সমাধানের উপরও জোর দেয় নয়াদিল্লি।
সেই কূটনৈতিক প্রচেষ্টার ফলেই স্বস্তি মিলেছে বলে মনে করা হচ্ছে। ভারতের ক্ষেত্রে প্রস্তাবিত ১২.৫ শতাংশের বদলে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। আগে ভারতীয় পণ্যের উপর ৫ শতাংশ শুল্ক ছিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে মোট শুল্কের হার দাঁড়াবে ১৫ শতাংশ। শুক্রবার থেকেই এই হার কার্যকর হয়েছে। মোট ৬০টি দেশের উপর নতুন কর চাপানোর পরিকল্পনা নেয় ওয়াশিংটন। তালিকায় ছিল ভারত, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও সুইৎজারল্যান্ড। শেষ পর্যন্ত ১৭টি দেশের ক্ষেত্রে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ভারতও।
একই অভিযোগে ব্রিটেন, কানাডা, মেক্সিকো এবং তাইওয়ানের উপরও নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আরও বড় উদ্বেগের খবরও সামনে এসেছে। জানা গেছে, ভারতীয় পণ্যের উপর আলাদা করে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর সম্ভাবনাও খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি সে দেশের কংগ্রেসে একটি নতুন বিল আনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রস্তাবিত আইনে নতুন শর্ত রাখা হয়েছে। যেসব দেশ এখনও রাশিয়া থেকে শক্তিসম্পদ আমদানি করছে, তাদের উপর বিপুল হারে শুল্ক চাপানোর ভাবনা রয়েছে। ভারত দীর্ঘদিন ধরেই রুশ তেলের অন্যতম বড় ক্রেতা। তাই ওই আইন পাশ হলে চাপ বাড়তে পারে। বাণিজ্য মহলেও উদ্বেগ বাড়ছে। সম্ভাব্য প্রভাব নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির বলেন, 'জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই এই নতুন শুল্কনীতি আনা হয়েছে। যেসব দেশ প্রয়োজনীয় আইন কার্যকর করেনি, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের