নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – কাবুল-ইসলামাবাদের রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য ভারতকে দায়ী করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এবার পাকিস্তানকে তুলোধোনা করল বিদেশমন্ত্রক। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, “ভারতকে দায়ী করা পাকিস্তানের অভ্যাস।“
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, “পাকিস্তান-আফগানিস্তানের পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। তবে একটা বিষয় নিশ্চিত, পাকিস্তানের মাটি জঙ্গিদের স্বর্গরাজ্য। তারা সন্ত্রাসে মদত জোগায়। দ্বিতীয়ত, এটা পাকিস্তানের বহু পুরনো অভ্যাস, যখন ওরা নিজেদের দেশের সমস্যা সামলাতে পারে না তখন সেই ব্যর্থতার জন্য ভারতকে দায়ী করে। আফগানিস্তান নিজেদের সার্বভৌমত্ব বজায় রাখছে, তাতেও ক্ষুব্ধ হচ্ছে ইসলামাবাদ।“
উল্লেখ্য, পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের অভিযোগ, ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের বিরুদ্ধে 'ছায়াযুদ্ধ' করছে আফগানিস্তান। কাবুলের পরিবর্তে দিল্লি থেকে এই যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেনি দিল্লি।
পাক বিদেশমন্ত্রকের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বুধবার পাক সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। প্রাণহানি রুখে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের লক্ষ্যেই এই সংঘর্ষবিরতি। যদিও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সমস্যা অত্যন্ত জটিল। এই সমস্যা মেটানো সম্ভব।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের