নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বেড়াতে গিয়ে একদল যুবকের হামলা, ধাওয়া এমনকি ভাঙচুর। দুঃস্বপ্নের মতো সেই অভিজ্ঞতার মুখে পড়লেন তরুণী। ঘটনাটি সামনে আসতেই নাসিকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
রবিবার পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন ওই তরুণী। সঙ্গে ছিলেন তাঁর স্বামী, সন্তান ও আত্মীয়েরা। ইগতপুরীর ভাবলি বাঁধ এলাকায় ছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় দুই যুবক তরুণীকে যৌন হেনস্থা করে। ঘটনার প্রতিবাদ করেন তিনি ও তাঁর স্বামী। তা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তরুণীর দাবি, কিছুক্ষণ পর ওই যুবকেরা আরও ৮ থেকে ১০ জনকে নিয়ে ঘটনাস্থলে ফিরে আসে। তাঁদের হাতে ছিল লাঠি ও লোহার রড। এরপর আচমকাই পরিবারের গাড়ির পথ আটকে দেয় তারা।
সেদিনের সেই আতঙ্কের মুহূর্তের কথা বলতে গিয়ে শিউরে উঠছিলেন আক্রান্ত তরুণী। তাঁর কথায়, ‘একটা সময় মনে হচ্ছিল ওরা আমাদের মেরেই ফেলবে। প্রায় ১০ জন মিলে আমাদের গাড়ির পিছনে ধাওয়া করছিল'। তরুণী জানান, গাড়িতে তাঁদের পরিবারের মোট ৮ জন সদস্য ছিলেন। তাঁদের মধ্যে তাঁর ২ ছোট সন্তানও ছিল। তিনি বলেন, 'যে ভাবে হামলা চালানো হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে ও আমাদের মারধর করা হয়েছে, তা এখনও ভুলতে পারছি না। সেই ঘটনার কথা মনে পড়লেই হাত-পা কাঁপতে থাকে'।
এরপর পরিবারটি গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু হামলাকারীরা পিছু হটেনি। অভিযোগ, তারা লাঠি ও রড দিয়ে গাড়িতে আঘাত করতে শুরু করে। প্রাণ বাঁচাতে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। তখন গাড়ির সামনের উইন্ডশিল্ড ভেঙে গিয়েছিল। জানলার কাচ ও পিছনের অংশের কাচও চুরমার হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত গতিতে ছুটতে থাকা গাড়ির জানলা ধরে এক যুবক ঝুলছিল। কিছুক্ষণ পরে হাত ফসকে তিনি রাস্তায় পড়ে যান। কিন্তু সেখানেই থেমে থাকেননি। উঠে দাঁড়িয়ে বাইকে থাকা সঙ্গীদের ইশারা করেন।
এরপর তারা বাইকে চেপে ফের গাড়িটির পিছু নেয়। তরুণীর দাবি, পরিস্থিতি বুঝে তাঁরা গাড়ির গতি আরও বাড়িয়ে দেন। তবুও রেহাই মেলেনি। অভিযুক্তরা প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত তাঁদের ধাওয়া করে। শেষে গাড়িটি আটকাতেও সক্ষম হয়। তার পর শুরু হয় আরও ভয়ঙ্কর পরিস্থিতি। অভিযোগ, গাড়ি থামিয়ে মারধর, গালিগালাজ ও ভাঙচুর চালানো হয়। গাড়ির ভিতরে থাকা বয়স্ক সদস্য ও শিশুরা আতঙ্কে কান্নাকাটি শুরু করে। হামলাকারীরা চার দিক থেকে তাঁদের ঘিরে ফেলেছিল বলে দাবি তরুণীর। বেশ কিছুক্ষণ ধরে তাণ্ডব চালানোর পর হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যায় তারা।
নির্যাতিতার কথায়, সেই সময় তাঁরা কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই রোমহর্ষক ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের