নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভেনেজুয়েলায় ভারতীয় নাবিকের রহস্যমৃত্যুকে ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য। মৃত যুবকের নাম রাকেশ চৌহান (৩৩)। অভিযোগ, তাঁর মৃতদেহ থেকে একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ অনুপস্থিত। ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে নানা প্রশ্ন। কীভাবে এমন ঘটনা ঘটল, তা জানতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে পরিবার।
উত্তরপ্রদেশের বাসিন্দা রাকেশ চৌহান। ২০২৫ সালের নভেম্বর মাসে কাজের সূত্রে তিনি ভেনেজুয়েলায় গিয়েছিলেন। সেখানে একটি বাণিজ্যিক জাহাজে কর্মরত ছিলেন। এক্সফিনিটি নামে একটি সংস্থার অধীনে কাজ শুরু করতেন। পরিবারের দাবি, প্রথম কয়েক মাস সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু গত মে মাসে হঠাৎই সংস্থার পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর আসে। ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানায়, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে রাকেশের।
মৃত্যুর প্রায় এক মাস পর তাঁর দেহ দেশে ফেরে। তারপর দেহ পরীক্ষা করতেই সামনে আসে একাধিক বিস্ময়কর তথ্য। পরিবারের অভিযোগ, দেহের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল না। আরও বড় প্রশ্ন তৈরি হয়েছে অন্য একটি বিষয় নিয়ে। মৃতদেহের সঙ্গে কোনও ময়নাতদন্তের রিপোর্ট পাঠানো হয়নি। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়।
এরপর দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানায় পরিবার। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে একটি বিশেষ মেডিক্যাল টিম দেহ পরীক্ষা করে। তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। চিকিৎসকদের পর্যবেক্ষণে দেখা যায়, রাকেশের মস্তিষ্ক, হৃদপিণ্ড, ফুসফুস, কিডনি, প্লীহা, অগ্ন্যাশয়, পাকস্থলী ও অন্ত্রের মতো একাধিক অঙ্গ অনুপস্থিত। শুধু তাই নয়, গলার কিছু গুরুত্বপূর্ণ অংশও পাওয়া যায়নি। এর মধ্যে ছিল থাইরয়েড, স্বরযন্ত্র, শ্বাসনালীর অংশবিশেষ।
চিকিৎসকরা আরও দেখতে পান, মাথা থেকে গলা, বুক, পেট পর্যন্ত শরীরে অসংখ্য সেলাইয়ের দাগ রয়েছে। অঙ্গপ্রত্যঙ্গ না থাকায় ভারতে পূর্ণাঙ্গ ময়নাতদন্তও করা সম্ভব হয়নি। ফলে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এতে রহস্য আরও গভীর হয়েছে। ঘটনার পর মুখ খুলেছেন রাকেশের বাবা দেব চৌহান। তাঁর দাবি, প্রথমে সংস্থার পক্ষ থেকে ফোন করে জানানো হয়েছিল রাকেশ জাহাজ থেকে জলে পড়ে গিয়েছেন। তিনি আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।
পরদিন সকালে পরিবারকে বলা হয়, রাকেশের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৫ শতাংশ। পরে সন্ধ্যায় মৃত্যুর খবর দেওয়া হয়। পরিবারের অভিযোগ, প্রথমে দুর্ঘটনার কথা বলা হয়। পরে আবার হৃদরোগে মৃত্যুর দাবি করা হয়। এই পরস্পরবিরোধী তথ্যই সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। পরিবারের প্রশ্ন, মৃত্যু যদি স্বাভাবিক কারণে হয়ে থাকে, তাহলে শরীরের এত গুরুত্বপূর্ণ অঙ্গ কোথায় গেল? কেন সেগুলি সরানো হল? আর কেন সেই বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি?
এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে কেন্দ্র সরকার এবং বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপও চেয়েছে পরিবার। ঘটনায় সরব হয়েছে নাবিক সংগঠন এফএসইউআই। সংগঠনের দাবি, বিদেশে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এই ঘটনার নিরপেক্ষ ও বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি ভেনেজুয়েলায় থাকা ভারতীয় দূতাবাসের দ্রুত হস্তক্ষেপের দাবিও জানিয়েছে তারা।
এদিকে দেহ পরীক্ষা করা চিকিৎসকদের একাংশের সন্দেহ, ঘটনার নেপথ্যে কোনও আন্তর্জাতিক অঙ্গপাচার চক্র জড়িত থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সরকারি নিশ্চিত তথ্য সামনে আসেনি। তবে একাধিক অঙ্গ নিখোঁজ থাকায় সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন রাকেশের মৃত্যুর প্রকৃত কারণ কী, এবং তাঁর দেহের অঙ্গগুলি কীভাবে গায়েব হল, সেই উত্তর খুঁজতেই তদন্তের দাবি আরও জোরালো হচ্ছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের