নিজস্ব প্রতিনিধি, পাঞ্জাব – গুরুদ্বারের বাইরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত সিং মানের জুতো পাহারার জন্য মোতায়েন করা হয় ২ পুলিশকর্মীকে। এমন নির্দেশিকা প্রকাশ করা হয়। যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিতর্কের মাঝে সাফাই দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। আপের বিরুদ্ধে সরব হন
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নির্দেশিকা অনুযায়ী, ভগবন্তের জুতো পাহারা দেওয়ার জন্য মুক্তসর সাহিব গুরুদ্বারের ৭ নম্বর গেটের বাইরে মোতায়েন করা হয়েছিল দুই সাদা পোশাকের পুলিশকর্মীকে। যে দুই পুলিশকর্মী দায়িত্বে থাকবেন তাঁরা হলেন হেড কনস্টেবল রূপ সিং এবং কনস্টেবল সরবত সিং।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবনীত নিট্টু বলেন, “এর থেকেই স্পষ্ট যে আপ-আমলে পঞ্জাবের পরিস্থিতি ঠিক কী রকম! এখানে খোদ মুখ্যমন্ত্রীর জুতোই নিরাপদ নয়, তা হলে সাধারণ মানুষের আর কী হবে?” বিদ্রোহী আপ নেত্রী স্বাতী মালিওয়াল বলেন, ‘‘যাঁরা ভিআইপি সংস্কৃতির অবসানের কথা বলত, তারা এখন পুলিশকে জুতো পাহারা দেওয়ার দায়িত্ব দিচ্ছে! পুলিশ যদি নেতার জুতো পাহারা দেয়, তা হলে সাধারণ মানুষকে কে রক্ষা করবে? শিক্ষিত পুলিশকর্মীদের এই দায়িত্ব দিয়ে পুরো বাহিনীকে অপমান করা হচ্ছে।“
সাফাই দিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, “আজকাল আমাদের চপ্পল বা জুতোও রাজনৈতিক বিরোধীদের কাছে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমনকি, আমাদের মা-বোনেদের জামাকাপড়েও তাদের নজরদারি রয়েছে। তাদের কাছে এখন এ ধরণের বিষয়গুলিই সমালোচনার জন্য রয়েছে।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের