নিজস্ব প্রতিনিধি , কেরল - বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ , অপমান ধেয়ে আসছিল তাঁর দিকে। লজ্জায় , অপমানে মাথা নিচু হয়ে গেছিল তাঁর। বাড়ি থেকে বেরোনো অবধি বন্ধ করে দিয়েছিলেন। ভিড় বাসে মহিলার সঙ্গে অভদ্রতার জেরেই মূলত এই পরিণতি। ভিডিও ভাইরাল হওয়ার পরেই আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কেরলের কোঝিকোড়ে।
সূত্রের খবর , রবিবার বন্ধ ঘর থেকে উদ্ধার হল যুবকের নিথর দেহ। যুবকের নাম ইউ দীপক। বয়স আনুমানিক ৪২। একটি টেক্সটাইল ফার্মে কাজ করতেন তিনি। গত ১৬ ই জানুয়ারি তিনি ফার্মে যাওয়ার জন্য কান্নুরগামী একটি সরকারি বাসে উঠেছিলেন। বাসে ঠাসা ভিড় থাকায় এক মহিলা যাত্রী দীপকের বিরুদ্ধে অশালীনতার অভিযোগ তুলেছিলেন।
গোটা ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে , দীপকের কনুই মহিলার শরীর স্পর্শ করেছে। দীপক দাবি করেন, বাসে ভিড়ের চাপ থাকায় ভুলবশত ওই মহিলার গায়ে হাত লেগে গিয়েছে।
একাধিকবার নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। অভিযোগকারী মহিলা বাসযাত্রী ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানেও তিনি অভিযোগ করেন, ইচ্ছা করে তাঁর শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেছিলেন। সকলেই দীপককে চিনে ফেলেন। রাস্তায় বেরোলেই অপমানের শিকার হচ্ছিলেন। তাকে চিহ্নিত করে দূর থেকে কথা বলছিলেন অনেকেই। যদিও অনেকে আবার , তার পক্ষে কথা বলেছিলেন।
লাগাতার এই অপমান সহ্য করতে পারেননি দীপক। পরিবারের অভিযোগ , প্রবল মানসিক চাপ ও কটাক্ষের জেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই দীপকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এহেন মানসিক অত্যাচারের বিরোধিতা করেছেন অনেকেই।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা