নিজস্ব প্রতিনিধি , উত্তরপ্রদেশ - ভিন্ন ধর্মের যুবক-যুবতীকে শুধুমাত্র ধর্মের পার্থক্যের কারণে গ্রেফতার করা বেআইনি— এমনই ঐতিহাসিক রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালত স্পষ্ট জানায়, এই ধরনের গ্রেফতার মৌলিক অধিকারে হস্তক্ষেপের শামিল। যোগীরাজ্যে ঘটনার পর এই রায় নতুন দৃষ্টান্ত স্থাপন করল।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছিল গত ১৫ অক্টোবর। এলাহাবাদ হাইকোর্ট চত্বর থেকেই নিখোঁজ হন এক মুসলিম যুবক ও হিন্দু যুবতী। এরপর যুবকের দাদা হেবিয়াস কর্পাস মামলা দায়ের করেন আদালতে। শুক্রবার মামলার শুনানি শুরু হয়, এবং আদালত জানায় তারা জরুরি ভিত্তিতে ছুটির দিনেও এই মামলা শুনবে। শনিবার শুনানির সময় পুলিশ ওই যুবক - যুবতীকে আদালতে হাজির করে।
আদালতের সামনে যুবতী জানান, তিনি প্রাপ্তবয়স্ক এবং স্বেচ্ছায় ওই মুসলিম যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপরই বিচারপতি সলিল কুমার রাই ও বিচারপতি দিবেশ চন্দ্র সামন্তর বেঞ্চ স্পষ্ট পর্যবেক্ষণ দেন , তদন্তকারী আধিকারিক প্রমাণ করতেই ভুলে গিয়েছেন যে যুবতী প্রাপ্তবয়স্ক ও বিবাহিত। সেক্ষেত্রে তাদের আটক রাখা আইনবিরুদ্ধ ও মৌলিক অধিকারে হস্তক্ষেপ।
আদালত স্পষ্ট নির্দেশ দেয়, যুগলকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যুবতী মামলাকারী অর্থাৎ যুবকের দাদার সঙ্গে ফিরে যেতে ইচ্ছা প্রকাশ করায়, আদালত নির্দেশ দেয় দুজনকেই পরিবারের তত্ত্বাবধানে থাকতে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের