নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোট মিটতেই দেশজুড়ে পেট্রল ও ডিজেলের দাম একধাক্কায় আকাশছোঁয়া হয়েছে। এর জেরে মোদিকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির আবহে দেশে লাগাতার জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে বলেও দাবি করেছে কংগ্রেস।
ইরান যুদ্ধ ও হরমুজ সংকটের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে বেশ কিছুদিন ধরেই। সেই পরিস্থিতিতে দেশের তৈল সংস্থাগুলিও দীর্ঘদিন ধরে জ্বালানির মূল্য বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। এরপর বিধানসভা ভোটপর্ব মিটতেই ধাপে ধাপে বাড়ানো শুরু হয় পেট্রল-ডিজেলের দাম। ১৫ মে প্রথম দফায় প্রায় ৩ টাকা দাম বাড়ার পর ১৯ মে আরও ৯০ পয়সা বৃদ্ধি করা হয়।
এরপর ২৩ মে ফের বাড়ে দাম। সোমবার আবারও প্রায় ৩ টাকা দাম বৃদ্ধির ফলে গত ১০ দিনের মধ্যে মোট বৃদ্ধি ৭ টাকার গণ্ডি ছাড়িয়ে যায়। বর্তমানে কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১১৩ টাকা ৫১ পয়সা ও ডিজেলের দাম পৌঁছেছে ৯৯ টাকা ৮২ পয়সায়। জ্বালানির এই মূল্যবৃদ্ধির জেরে পরিবহণ খরচের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারেও প্রভাব পড়তে শুরু করেছে বলে আশঙ্কা বাড়ছে।
এই আবহেই সোমবার নিজের এক্স হ্যান্ডলে রাহুল গান্ধী লেখেন, 'আমি এবহুদিন ধরেই অর্থনৈতিক বিপদের সতর্কবার্তা দিচ্ছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী তখন নির্বাচনী প্রচার নিয়েই ব্যস্ত ছিলেন। ভোট শেষ হতেই একের পর এক জ্বালানির দাম বাড়ানো শুরু হয়েছে। মূল্যবৃদ্ধির নায়ক আবার হামলা শুরু করে দিয়েছেন'।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের