নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন ঘিরে বিতর্ক পৌঁছাল এবার দেশের রাজধানীর কেন্দ্রে। দিল্লির চাণক্যপুরীর নয়া বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের খাতায় যারা ‘মৃত’, বাস্তবে তারা জীবিত এমনই কয়েকজন তথাকথিত ‘ভূতে’কে দিল্লির সংবাদমাধ্যমের সামনে হাজির করে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশনের কার্যকলাপকে প্রশ্নের মুখে ফেলেন। তার অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে বাংলার লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যাদের কমিশনের নথিতে মৃত দেখানো হয়েছে, তাদের সামনে দাঁড় করিয়ে মমতা বলেন, বাস্তবে তারা জীবিত, অথচ ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হয়েছে। দিল্লি সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে SIR প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত একাধিক পরিবার।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, সুপ্রিম কোর্ট তথ্য অসংগতির তালিকা চাইলেও কমিশন তা না দিয়ে নাম বদলাচ্ছে এবং বিজেপি নেতাদের অবজার্ভার হিসেবে পাঠানো হচ্ছে। তার কথায়, 'আমি সবাইকে দোষ দিচ্ছি না। কমিশনকে আমি সম্মান করি। কিন্তু কয়েকজন তোতাপাখির মতো কাজ করছেন।'
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ' আমার বিধানসভায় প্রায় ২ লক্ষের মতো ভোটার রয়েছে। তথ্য অসংগতি দেখিয়ে ৪৫ হাজারের নাম বাদ দিয়েছে। ইআরওরা জানেই না। বিজেপির সীমা খান্না বসে রয়েছেন কমিশনে। নাম বাদ দিচ্ছেন। গতকাল আমি বলেছি কমিশনকে, আপনারা হত্যাকারী। গণতন্ত্রে কে সরকার নির্বাচন করে, কমিশন করে নাকি?'
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের