নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে আরও কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কেরলের ভোটের আগে শেষ দু দিন কোনও রাজনৈতিক দল সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিল কমিশন। নির্বাচনের আগে কমিশনের এই সিদ্ধান্ত সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট প্রক্রিয়া নিশ্চিত করার দিকেই বড় পদক্ষেপ।
নির্বাচন ঘোষণার সময় থেকেই কমিশন জানিয়েছিল, সংবাদপত্র বা বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপন দিতে হলে আগে অনুমোদন নিতে হবে। এবার সেই নিয়ম আরও কঠোর করা হয়েছে। কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ভোটের আগের দিন এবং ভোটের দিন অর্থাৎ ৮ ও ৯ এপ্রিল প্রিন্ট মিডিয়ায় কোনও রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না।
কমিশনের নির্দেশ অনুযায়ী, কোনও দল বিজ্ঞাপন দিতে চাইলে আগে জেলা স্তরের মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির অনুমোদন বাধ্যতামূলক। ৯ এপ্রিল কেরলে এক দফায় ১৪০টি আসনে ভোটগ্রহণ হবে। এই নির্বাচনকে সামনে রেখে বাম নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের মধ্যে মূল লড়াই চলছে।
কমিশনের মতে, ভোটের শেষ পর্যায়ে বিভ্রান্তিকর বা উত্তেজনামূলক বিজ্ঞাপন প্রকাশ পেলে তা নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে। পাশাপাশি অর্থনৈতিকভাবে শক্তিশালী দলগুলি বিজ্ঞাপনে বেশি খরচ করতে পারায় সমান সুযোগ নষ্ট হয়। তাই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের