69edf06c8b2a9_Gallery_1777201025041
এপ্রিল ২৬, ২০২৬ বিকাল ০৭:০৮ IST

ভোটের মুখে জগদ্দলে ফের বারুদের গন্ধ! লক্ষ্য এবার বিজেপি প্রার্থীর ছায়াসঙ্গী

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দ্বিতীয় দফা নির্বাচন শুরুর মুহূর্তে গেরুয়া শিবিরের সক্রিয় কর্মীর বাড়িতে ছোড়া হলো বোমা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জগদ্দল এলাকায়। কমিশনের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দুষ্কৃতীদের এই তাণ্ডবে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটপাড়া পুরসভা এলাকার ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিবু রায় বিজেপির একজন একনিষ্ঠ কর্মী। তিনি বর্তমানে দলীয় প্রার্থী ডঃ রাজেশ কুমারের নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার রাতে ডিউটি সেরে বাড়ি ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। অভিযোগ, রাত প্রায় ২টো ৩০ মিনিট নাগাদ হঠাৎ তার ঘর লক্ষ্য করে পরপর দুটি শক্তিশালী বোমা ছোড়ে দুষ্কৃতীরা।

যার জেরে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, এমনকি বিস্ফোরণের আঘাতে জানালার কাঁচও ভেঙে যায়। প্রাণভয়ে ওই ব্যক্তি প্রথমে শৌচাগারে লুকিয়ে পড়েন ও পরে প্রান বাঁচাতে এক আত্মীয়ের আশ্রয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। রবিবার সকালে আক্রান্তের সঙ্গে দেখা করতে যান রাজেশ কুমার।

এ বিষয়ে ডঃ রাজেশ কুমার বলেন, ‘এই ঘটনার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশন ও কমিশনারের কাছে অভিযোগ জানাব। কোনোভাবেই এমন সন্ত্রাস মেনে নেওয়া হবে না। কোথায় কোথায় অসামাজিক কার্যকলাপ চলছে, সেইসব ব্যক্তিদের তালিকা ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। দ্রুত ব্যবস্থা নিতে হবে। শাসকদলের কাজই হলো সাধারণকে ভয় দেখানো। আমরা এর শেষ দেখে ছাড়ব'।

ক্ষতিগ্রস্ত শিবু রায় জানান, ‘হঠাৎ প্রবল আওয়াজে ঘুম ভেঙে যায়। এই কাজ তৃণমূল আশ্রিত সমাজবিরোধীদের। আগামীকাল এই বিধানসভায় প্রধানমন্ত্রী আসছেন, তার আগেই আতঙ্ক ছড়াতে এই পরিকল্পনা করা হয়েছে। পুলিশ সরকারের হয়ে কাজ করছে, আমাদের কোনো নিরাপত্তা নেই। এমনকি কেন্দ্রীয় বাহিনীও একবার এখানে আসেনি। স্বাভাবিকভাবেই পাড়া-প্রতিবেশীরাও চরম উদ্বেগে রয়েছেন'।

অন্যদিকে তৃণমূলের কাউন্সিলর স্বপন পাঠক জানান, 'এই ওয়ার্ড দীর্ঘদিন ধরেই শান্তিপূর্ণ। কারা এমন কান্ড ঘটিয়েছে তা এখনই বলা সম্ভব নয়। প্রশাসন তদন্ত করছে। এটি বিজেপির সাজানো নাটক হতে পারে, কারণ এলাকায় এই ধরণের দুষ্কৃতী তেমন নেই। বিপক্ষ প্রার্থীর হাতে প্রচুর টাকা রয়েছে। তিনি ছোট ছেলেদের অর্থ দিয়ে বিপথে চালিত করছেন। আইন মেনেই যেন সঠিক বিচার হয় এটাই চাই'।

আরও পড়ুন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

নিট বিতর্কের পর কড়া নজরদারি! প্রশ্নপত্র পাহারায় সাড়ে ৭ কোটির টেন্ডার এনটিএর
আগস্ট ০২, ২০২৬

২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা

মৃত ঘোষণা করেছিল হাসপাতাল! শেষকৃত্যের পথে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে চোখ খুলল মহিলা
আগস্ট ০২, ২০২৬

নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা

১৮১২ কোটির প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই
আগস্ট ০২, ২০২৬

প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর

দেশের স্বার্থই সবার আগে, যুব সমাজকে বার্তা ডোভালের! করলেন মোদি-শাহের নেতৃত্বের প্রশংসা
আগস্ট ০১, ২০২৬

ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

ভারতের সুরক্ষা স্তম্ভ! অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার শাহের
আগস্ট ০১, ২০২৬

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

২ বছর ধরে বিদেশে স্বামী বলে মিথ্যে গল্প! কারখানার মেঝের ঢালাই ভাঙতেই মিলল কঙ্কাল
আগস্ট ০১, ২০২৬

স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন

সমুদ্রে তেল-গ্যাসের খোঁজে বড় পদক্ষেপ! সমুদ্র মন্থন প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
আগস্ট ০১, ২০২৬

জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের

রিলে ক্ষমা, নাকি বাস্তবেও! মোদির বার্তা নিয়ে বিস্ফোরক ককরোচদের প্রধান অভিজিৎ
আগস্ট ০১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

কৃষকদের জন্য বড় স্বস্তি! পিএম কিষান প্রকল্পের মেয়াদ বাড়াল কেন্দ্র
আগস্ট ০১, ২০২৬

আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের

প্রয়াত মাকেও অপমান করেছে, তবু ক্ষমা করলাম! যন্তর মন্তরের বিক্ষোভকারীদের বার্তা মোদির
আগস্ট ০১, ২০২৬

প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত

ভুল করেছি, ক্ষমা করুন! মোদিকে কটূক্তির পর ক্ষমা চাইলেন ১৫ বছরের তরুণী
আগস্ট ০১, ২০২৬

যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের