নিজস্ব প্রতিনিধি , পাটনা - ভোটের মুখে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের অভিযোগে গ্রেফতার ৩ অভিযুক্ত। প্রধানমন্ত্রীকে খুনের জন্য নির্দিষ্ট সময়সীমাও নেওয়া হয় বলে অভিযোগ তদন্তকারীদের। ঘটনার তদন্ত করতে বিশেষ দল গঠন করা হয়েছে। ধৃতদের সঙ্গে বিদেশি যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর , ধৃতদের মধ্যে একজনের আমান কুমার তিওয়ারি। প্রত্যেককে বক্সার জেলার পুলিশ সিমরি থানার অন্তর্গত আশা পারারি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা তহবিলের জন্য মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে যোগাযোগ চালাচ্ছিল বলে অভিযোগ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। সেগুলি ফরেন্সিকে পাঠানো হয়েছে।
তদন্তকারীদের অভিযোগ , অভিযুক্তরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গোপনীয় তথ্য জোগাড়ের চেষ্টা করছিল। এরপর সেগুলি বিদেশি এজেন্সির কাছে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল। গভীর রাতে অভিযান চালানোর পর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। প্রধানমন্ত্রীর ওপর হামলা চালানোর জন্য ২২ দিনের সময়সীমা নেওয়া হয়েছিল আমান কুমার ওরফে অমল মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিকে একটি বার্তা পাঠিয়ে বিপুল পরিমাণ অর্থ চান বলে অভিযোগ তদন্তকারীরা। যদিও অভিযুক্তদের পরিবারের তরফে সবকিছু অস্বীকার করা হয়েছে।
অভিযুক্ত আমানের বাড়ি থেকে একটি ল্যাপটপ, একাধিক স্মার্টফোন সহ বেশকিছু ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দাদের প্রাথমিক ধারণা, আমান প্রযুক্তিতে বেশ দক্ষ ও সাইবার অপরাধের সঙ্গে যুক্ত। সে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা অন্য কোনও মাধ্যম ব্যবহার করে বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত করা ডিভাইসগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে যাতে মুছে ফেলা তথ্য উদ্ধার করা যায়।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের