নিজস্ব প্রতিনিধি, পাটনা – আগামী সপ্তাহে বিহারে বিধানসভা নির্বাচন। এর আগে ইস্তেহার প্রকাশ করে বড়সড় ঘোষণা করেছে ইন্ডিয়া জোট। যা নিয়ে প্রশ্ন তুলেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর প্রশ্ন, “এত টাকা আসবে কোথা থেকে?”
হায়দরাবাদের সাংসদ ওয়েইসি বলেছেন, “বিহারের সব পরিবারকে চাকরি দিতে হলে অন্তত ৮ লক্ষ কোটি টাকার বাজেটের প্রয়োজন। অথচ বিহারের মোট বাজেট মাত্র ২ লক্ষ কোটি টাকা। বাকি টাকাটা আসবে কোথা থেকে? টাকা কি গাছে ধরে?”
উল্লেখ্য, ইন্ডিয়া জোট সূত্রে খবর, ক্ষমতায় এলে ২০ দিনের মধ্যে নতুন আইন আনবে। ক্ষমতায় আসার ২০ মাসের মধ্যে পরিবার পিছু একটি করে সরকারি চাকরি দেওয়া হবে। চুক্তিভিত্তিক, আউটসোর্সিং কর্মচারীদের পাকা চাকরি এবং সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে স্থায়ী সরকারি কর্মচারী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যাঁদের মাসিক বেতন হবে ৩০ হাজার টাকা।
এছাড়া পরিবারপিছু ২০০ ইউনিট বিদ্যুৎ ও দরিদ্র পরিবারকে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। পাশাপাশি নারীদের জন্য ‘মাই-বহিন মান যোজনা’র কথা ঘোষণা করা হয়েছে। ব্যক্তি পিছু স্বাস্থ্য খাতে ২৫ লক্ষ টাকা, বিধবা ভাতা, বরিষ্ঠ নাগরিক পিছু মাসিক দেড় হাজার টাকা (প্রতি বছর ২০০ টাকা করে বাড়বে), বিশেষ ভাবে সক্ষমদের ৩ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হয়েছে।
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের