নিজস্ব প্রতিনিধি, পাটনা – সামনেই বিধানসভা নির্বাচন। ভোটের আগে বড়সড় কূটনৈতিক চাল শাসক দলের! দিল্লি থেকে বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের জন্য ব্যয় হচ্ছে সাড়ে ৭ হাজার কোটি টাকা। এর আগে একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্যের ৭৫ লক্ষ মহিলাকে ব্যবসা-বাণিজ্য ও চাষবাস করার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে। যদি কোনও মহিলা সফলভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারে, তাহলে তাঁকে আরও ২ লক্ষ টাকা দেওয়া হবে। তবে মনে রাখতে হবে, পরিবার পিছু ১ জন করে মহিলা এই প্রকল্পের আওতায় পরবেন। স্বামী সরকারি চাকুরে বা আয়করদাতা হলে এই প্রকল্পের সুবিধা পাবেন না সংশ্লিষ্ট মহিলা।
এদিন মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা প্রকল্প চালু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “মোদি ও নীতীশ, দুই ভাই মিলে বিহারের মহিলাদের জীবনযাত্রার মানের উন্নয়ন করব।“ যদিও এইভাবে মহিলা ভোটারদের ‘ঘুষ’ দেওয়ার অভিযোগ তুলেছে আরজেডি ও কংগ্রেস। উল্লেখ্য, বিহারের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ, যুব সম্প্রদায়ের স্বার্থে ‘বিহার যুব কমিশন’ গঠন, দ্বাদশ উত্তীর্ণদের ৪০০০ টাকা এবং স্নাতকদের ৬০০০ টাকা করে ভাতা, বিধবা এবং বয়স্কদের পেনশন হিসেবে ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা ভাতার ঘোষণা করেছিলেন জেডিইউ প্রধান।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের