নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি – আগামী ৯ এপ্রিল অসমে বিধানসভা নির্বাচন। ভোট হবে ১২৬ কেন্দ্রে। প্রথম দফায় ৮৮ জন প্রার্থী ঘোষণা করল বিজেপি। বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে অসমে। পড়শি রাজ্যে চলছে দল বদলের খেলা। একাধিক হেভিওয়েট কংগ্রেস নেতা যোগ দিচ্ছেন বিজেপিতে।
জালুকবাড়ি কেন্দ্র থেকে লড়বেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ৫ বার এই আসন থেকে জিতেছেন তিনি। ২০০১ সালে প্রথমবার জালুকবাড়ি থেকে দাঁড়িয়েছিলেন তিনি। বিপুল ভোটে জয়ী হয়ে বিধায়ক হন। সে সময় কংগ্রেসের হয়ে টিকিট পেয়েছিলেন। এরপর আরও ২ বার কংগ্রেসের টিকিট থেকেই জেতেন। ২০১৫ সালে বিজেপিতে যোগ দেন। ২০১৬ এবং ২০২১ সালে বিজেপির টিকিটে জিতেছেন হিমন্ত। ২০২৬-এও সেই একই ফল হবে বলে আশাবাদী তিনি। সুতরাং, এবারও যদি হিমন্ত জেতেন তাহলে মুখ্যমন্ত্রী পদে বসবেন।
সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরাহ এবং সাংসদ প্রদ্যুৎ বরদলুই। বিহপুরিয়া থেকে ভূপেন বোরাহ এবং দিশপুর থেকে টিকিট পেয়েছেন প্রদ্যুৎ বরদলুই। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়ে গেলেন তাঁরা। প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন পীযূষ হাজারিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, অশোক সিংহল, অজন্তা নিয়োগ, চন্দ্রমোহন পাটওয়ারি এবং রূপেশ গোয়ালার মতো মন্ত্রী। টিকিট পাননি নিজের আসন হাফলং থেকে মন্ত্রী নন্দিতা গারসোলা, গুয়াহাটি পূর্ব থেকে বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের