6a5ce376a120d_Gallery_1784472313942
জুলাই ১৯, ২০২৬ রাত ০৮:১৭ IST

ভূমিধসে বিধ্বস্ত নাগাল্যান্ড! শিশু-সহ মৃত অন্তত ৮, ধ্বংসস্তূপে চাপা একাধিক

নিজস্ব প্রতিনিধি , কোহিমা - অতিবৃষ্টির জেরে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে নাগাল্যান্ড। একাধিক ভূমিধসের ঘটনায় শিশু-সহ অন্তত ৮ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত ১২ জন। নিখোঁজ একাধিক। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকতে পারেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের উদ্বেগও বাড়ছে।

গত কয়েক দিন ধরে নাগাল্যান্ডের মন-সহ আশপাশের জেলাগুলিতে টানা বৃষ্টি হচ্ছিল। তার জেরেই রবিবার একাধিক জায়গায় ভূমিধস নামে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মন জেলায়। সকাল ৭টা নাগাদ মন শহরের তিজিট এলাকায় বড় ধসের খবর সামনে আসে। মন জেলার ডেপুটি কমিশনার ওয়েনিয়েই কোনিয়াক জানান, অন্তত ৮ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৪টি দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

প্রশাসনের অনুমান, কাদা ও পাথরের নিচে আরও মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে। জেলার আরও কয়েকটি এলাকাতেও ধসের ঘটনা ঘটেছে। অন্যদিকে মোকোকচুং জেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। আকস্মিক বন্যার জেরে বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে একাধিক ঘরবাড়ি। পুলিশের দাবি, পাহাড় থেকে নেমে আসা প্রবল জলের স্রোত উদ্ধারকাজে বাধা দিচ্ছে। ফলে অভিযান চালাতে সমস্যায় পড়ছেন উদ্ধারকারীরা। আটকে পড়া মানুষদের কাছে পৌঁছতেও বেগ পেতে হচ্ছে। স্থানীয় পরিস্থিতিও ক্রমশ কঠিন হয়ে উঠছে।

প্রশাসনের এক আধিকারিক জানান, পুলিশ, সেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন। নিখোঁজদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। আহতদের দেওয়া হবে ৭৪ হাজার টাকা করে। দুর্যোগ ব্যবস্থাপনা দফতরকে ২৪ ঘণ্টা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার আবেদন জানান। ধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার কথা বলা হয়। নদীর পাড় ও পাহাড়ি রাস্তায় অপ্রয়োজনে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

আরও পড়ুন

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

নিট বিতর্কের পর কড়া নজরদারি! প্রশ্নপত্র পাহারায় সাড়ে ৭ কোটির টেন্ডার এনটিএর
আগস্ট ০২, ২০২৬

২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা

মৃত ঘোষণা করেছিল হাসপাতাল! শেষকৃত্যের পথে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে চোখ খুলল মহিলা
আগস্ট ০২, ২০২৬

নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা

১৮১২ কোটির প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই
আগস্ট ০২, ২০২৬

প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর

দেশের স্বার্থই সবার আগে, যুব সমাজকে বার্তা ডোভালের! করলেন মোদি-শাহের নেতৃত্বের প্রশংসা
আগস্ট ০১, ২০২৬

ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

ভারতের সুরক্ষা স্তম্ভ! অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার শাহের
আগস্ট ০১, ২০২৬

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

২ বছর ধরে বিদেশে স্বামী বলে মিথ্যে গল্প! কারখানার মেঝের ঢালাই ভাঙতেই মিলল কঙ্কাল
আগস্ট ০১, ২০২৬

স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন

সমুদ্রে তেল-গ্যাসের খোঁজে বড় পদক্ষেপ! সমুদ্র মন্থন প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
আগস্ট ০১, ২০২৬

জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের

রিলে ক্ষমা, নাকি বাস্তবেও! মোদির বার্তা নিয়ে বিস্ফোরক ককরোচদের প্রধান অভিজিৎ
আগস্ট ০১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

কৃষকদের জন্য বড় স্বস্তি! পিএম কিষান প্রকল্পের মেয়াদ বাড়াল কেন্দ্র
আগস্ট ০১, ২০২৬

আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের