নিজস্ব প্রতিনিধি, অনন্তনাগ – প্রায় সময়ই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই চলে জম্মু-কাশ্মীরে। এবারও তার অন্যথা হল না। মঙ্গলবার গভীর রাত থেকে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। এর মাঝে অনন্তনাগে নিখোঁজ ২ জওয়ান। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, অনন্তনাগের কোকারনাগ এলাকার গাদোল জঙ্গলে দু’দিন আগে দুই জওয়ান টহল দিচ্ছিলেন। কিন্তু সময় পেরিয়ে গেলও ফেরেনি তাঁরা। ২ জওয়ানের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোন ও খবর পাওয়া যায়নি।
অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে এদিন গভীর রাতে রাজৌরি জেলার কান্দির বীরানথাব এলাকায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। স্পেশ্যাল অপারেশন গ্রুপ সূত্রে খবর, ওই এলাকায় কয়েক জন জঙ্গি আত্মগোপন করে থাকার খবর পায় তাঁরা। এসওজি কর্মীদের উপস্থিতি অনুভব করতে পেরে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি ছোঁড়ে এসওজি কর্মীরাও। কয়েক রাউন্ড গুলির লড়াই চলে। তবে শেষ পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
জম্মু পুলিশের আইজি ভীমসেন টুটি জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজৌরি জেলার কান্দির বীরানথাব এলাকায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান চলছে। রাত থেকেই গোলাগুলি চলছে। জঙ্গিদের খোঁজে অভিযান জারি রয়েছে। উল্লেখ্য, গত মাসের শেষের দিকে ২ জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তাবাহিনী।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের