নিজস্ব প্রতিনিধি, ইন্দোর - ভয়াবহ দুর্ঘটনা ইন্দোরের ঐতিহ্যবাহী ‘হিংগোট যুদ্ধে’। ৩০০ বছরের ঐতিহ্য মেনে সাহসের প্রতীক হিসেবে পালন করা হয় ‘হিংগোট যুদ্ধ’। আগুনে ঝলসে গুরুতর আহত হন ৩৫ জন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে ইন্দোরের গৌতমপুরা গ্রামে। সেখানে ‘হিংগোট যুদ্ধ’ দেখতে জমায়েত করেছিলেন হাজার হাজার মানুষ। ‘হিংগোট যুদ্ধে’ নামে তুরা ও কালাঙ্গি নামের দুই দল। নিয়ম অনুযায়ী, যুদ্ধে অংশ নেওয়া যোদ্ধারা ঐতিহ্যবাহী পোশাক পরেন এবং হাতে থাকে ঢাল। একে অপরের দিকে বারুদ ভর্তি শুকনো হিংগোট ফল ছুঁড়তে থাকেন তাঁরা। তখনই আগুনে ঝলসে যান ৩৫ জন।
তড়িঘড়ি ৩৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে ২০১৭ সালে ‘হিংগোট যুদ্ধে’ এক যুবকের মৃত্যু হয়। তা নিয়ে আদালতে মামলাও করা হয়। এই ঘটনাকে ‘অমানবিক ও প্রাণঘাতী’ বলে অভিহিত করে মধ্যপ্রদেশ হাইকোর্ট। তবুও এই প্রথা এখনও চলছে মধ্যপ্রদেশে। উল্লেখ্য, মুঘল আমলে সূচনা হয়েছিল ‘হিংগোট যুদ্ধে’-র। মুঘল-মারাঠা যুদ্ধকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর পালন করা হয় ‘হিংগোট যুদ্ধ’।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের