নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ – বুধবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। কচুরিপানায় ভর্তি জলাশয়ে আছড়ে পড়ল বায়ুসেনার প্রশিক্ষণ বিমান। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, এদিন সকালে আচমকা কচুরিপানায় ভর্তি জলাশয়ে আছড়ে পড়ে বায়ুসেনার এক প্রশিক্ষণ বিমান। বিকট শব্দ শুনে সেখানে ছুটে যায় স্থানীয়রা। দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে পাইলটদের উদ্ধার করেন তাঁরা। ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে।
পদম সিং নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা কলেজ ক্যাম্পাসে ছিলাম। ঠিক তখনই রকেটের মতো তীব্র একটা শব্দ শুনতে পেলাম। শব্দ শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং দেখতে পাই একটা প্লেন ভেঙে পড়েছে। আমরা পুকুরে ঝাঁপিয়ে পড়ে তিনজনকে উদ্ধার করি।“ আরও এক প্রত্যক্ষদর্শী বলেন, “বিমানটি আমাদের সামনেই ভেঙে পড়েছিল। ভাবলাম বোধহয় বিস্ফোরণ হবে, কিন্তু তা হয়নি। বিমানে থাকা লোকগুলো সাহায্যের জন্য চিৎকার করছিল। আমরা ছুটে যায়।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের