নিজস্ব প্রতিনিধি, জয়পুর – গভীররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজস্থানের জয়পুরের একটি হাসপাতালে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ রোগীর। আহত আরও কয়েকজন। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। ৭ রোগীর মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে লেখা হয়েছে, “রাজস্থানের জয়পুরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন।“ অভিযোগ উঠেছে, অগ্নিকাণ্ডের পরেই পালিয়ে যায় হাসপাতালের কর্মীরা। আগুন নেভানো ও উদ্ধারকাজে হাত লাগান রোগীর আত্মীয়রা।
সূত্রের খবর, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে। ঘটনার সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২০০-র বেশি রোগী। প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাসপাতালের আইসিইউতে। তখন সেখানে কমপক্ষে ৪০ জন রোগী ভর্তি ছিলেন। আইসিইউ থেকে আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর প্যেই ঘটনাস্থলে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। গোটা ঘটনা সরজমিনে খতিয়ে দেখেন তিনি।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের