নিজস্ব প্রতিনিধি, ইন্দোর – কোনও অনুশোচনা নেই। মুখে মৃদু হাসি। অপলক দৃষ্টি। দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। অথচ এই মুখোশের আড়ালেই রয়েছে এক জঘন্য অপরাধ। নিজের বাড়িতে প্রেমিকাকে ঠান্ডা মাথায় খুন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযুক্তের দাবি, “যা হওয়ার ছিল তা হয়ে গিয়েছে।“
গত ১৩ ফেব্রুয়ারি ইন্দোরের দ্বারকাপুরি এলাকার একটি ভাড়া ঘর থেকে এক তরুণীর নগ্ন ও পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, বাড়িতে ভাড়া থাকে পীযূষ ধামনোটিয়া নামের এক যুবক। গত ১০ ফেব্রুয়ারি তরুণীকে নিজের ঘরে ডেকে এনেছিল পীযূষ ধামনোটিয়া। তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক থাকলেও বিয়ে নিয়ে মতবিরোধ হয়। তা থেকেই এই চরম পরিণতি।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যাতে মেয়েটি চিৎকার না করতে পারে, সেই জন্য হাত-পা বেঁধে তাঁর মুখে টেপ লাগিয়ে রেখেছিল পীযূষ। দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সে। মৃতদেহের পাশে মদ্যপান করে। তরুণীর মৃত্যুর পর অনলাইনে আত্মা ডেকে আনার প্রক্রিয়া সার্চ করে পীযূষ ধামনোটিয়া। অভিযুক্ত তান্ত্রিক ক্রিয়াকলাপ করার চেষ্টা করে বলে অভিযোগ।
বুধবার সকালে ইন্দোরের স্থানীয় একটি থানার বাইরে থেকে পুলিশ জিপে করে নিয়ে যাওয়ার সময়ে অভিযুক্তকে ঘিরে ধরেন সাংবাদিকরা। অভিযুক্তকে প্রশ্ন করা হয়, “ঠিক কী হয়েছিল সে দিন?” উত্তরে পীযূষ বলেন, “সবকিছু ভুলে যাও। যা হওয়ার ছিল তা হয়ে গিয়েছে। জেনে আপনারা কী করবেন?”
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা