নিজস্ব প্রতিনিধি, পাটনা – আগামী ১১ নভেম্বর বিহারে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন। শুক্রবার ভোটমুখী বিহারের অওরঙ্গাবাদে প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, “যা প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করেছি।“
এদিন সমাবেশ থেকে মোদি বলেন, “অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীদের অ্যাকাউন্টে আমরা এ পর্যন্ত ১ লক্ষ কোটি টাকা স্থানান্তরিত করেছি। আমি যা প্রতিশ্রুতি দিয়েছি তা করি। ভোটদানের এই বিপুল হার তাঁর এবং নীতীশের প্রতি বিহারবাসীর আস্থার বহিঃপ্রকাশ।“ আরজেডিকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেসকে এমন সব আসন আরজেডি ছেড়েছে, যেখানে গত ৩৫-৪০ বছরে ওরা জেতেনি।“
বৃহস্পতিবার বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। সকালে শান্তিপূর্ণ ভোট হলেও দুপুরে উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কনভয়ে লক্ষ্য করে পাথর ও জুতো ছোড়ার অভিযোগ ওঠে। প্রথম দফায় বিহারে ভোট পড়েছে ৬৪.৬ শতাংশ। প্রথম দফায় ১৩১৪ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা।
১২১ আসনের মধ্যে ১১৮ টি আসনে প্রার্থী দিয়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। এনডিএ জোটের নীতীশের দল জেডিইউ ৫৭ টি, বিজেপি ৪৮ টি, চিরাগ পাসওয়ানের দল লড়ছে ১৩ টি আসনে। ইন্ডিয়া জোটের আরজেডির ৭২ টি, কংগ্রেস ২৪ টি, লিবারেশন লড়ছে ১৪ টি আসনে। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ১২২ টি বিধানসভা আসনে লড়াই হবে।
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের