নিজস্ব প্রতিনিধি , অমরাবতী - ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্টোনচিপস বোঝাই ট্রাকের। সংঘর্ষের জেরে আগুন ধরে যায় গোটা বাসে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। আহত হয়েছেন ২০ জন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলার রায়াভরম গ্রামের কাছে। তেলঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোর যাচ্ছিল হরিকৃষ্ণ ট্রাভেলসের ওই বাসটি। সেই সময় ওই বাসের সঙ্গে উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা স্টোনচিপ বোঝাই ডাম্পারের মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনার সময় বাসে ৪০ জন যাত্রী ছিলেন। একটি সূত্রের দাবি, বাসের সামনের দিকে বসে থাকা ১০ জন যাত্রী দুর্ঘটনার পরে কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন। বিস্তারিত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক কান্ডুলা নারায়ণ রেড্ডি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান তদন্তকারীদের। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে তদন্তের আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের