নিজস্ব প্রতিনিধি , দিল্লি - যন্তর মন্তরে চলা আন্দোলন ঘিরে নতুন বিতর্ক তৈরি হলো রাজধানীতে। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র অবস্থান কর্মসূচিকে অবৈধ বলে দাবি করল দিল্লি পুলিশ। এই ইস্যুতে দুই পক্ষের সংঘাতও বেড়েছে। বিষয়টি ঘিরে ফের দেশজুড়ে শুরু হয়েছে চর্চা।
সোমবার থেকেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সেই দিনই সংসদ অভিযানের ডাক দিয়েছে সিজেপি। যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল করার পরিকল্পনা রয়েছে তাদের। কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি চাওয়াই কর্মসূচির মূল লক্ষ্য। এমনটাই জানায় তারা। তবে ওই অভিযানের অনুমতি মিলবে না বলে জানায় দিল্লি পুলিশ। পুলিশের দাবি, এ বিষয়ে কোনও লিখিত আবেদন জমা পড়েনি। আরও জানানো হয়েছে, সংসদের দিকে কোনও মিছিল যেতে দেওয়া হবে না।
পুলিশের এক শীর্ষকর্তার বক্তব্য, সংসদ এলাকা উচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে। আশপাশের এলাকাতেও কড়া নিরাপত্তা থাকে। সেখানে বড় জমায়েত সমস্যা তৈরি করতে পারে। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। তৈরি হতে পারে তীব্র যানজটও। সেই কারণেই কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। কোনও মিছিল সংসদের দিকে এগোলে তা থামানো হবে। পাশাপাশি যন্তর মন্তরের বর্তমান আন্দোলন নিয়েও আপত্তি তুলেছে পুলিশ। তাদের দাবি, মাত্র এক দিনের অনুমতি দেওয়া হয়েছিল। সেই শর্তে সংগঠনের পক্ষ থেকে অঙ্গীকারপত্রেও সই করা হয়েছিল। কিন্তু পরে নতুন অনুমতি না নিয়েই অবস্থান চালিয়ে যাওয়া হচ্ছে।
অন্যদিকে পুলিশের দাবি মানতে নারাজ সিজেপি। দলের মুখপাত্র বৈষ্ণবী গৌর পাল্টা বক্তব্য করেন। তাঁর দাবি, মিছিলের বিষয়ে অনেক আগেই পুলিশকে জানানো হয়েছিল। প্রশাসন পুরো পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল। যদিও লিখিত আবেদন করা হয়নি বলে স্বীকার করেন তিনি। বৈষ্ণবীর দাবি, দিল্লি পুলিশের সদর দফতরে গিয়ে বিষয়টি জানানো হয়েছিল।
উল্লেখ্য, নিট কেলেঙ্কারির প্রতিবাদে গত ২০ জুন আন্দোলন শুরু করে সিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তোলা হয়। ৭ দিন পরে সেই মঞ্চেই অনশনে বসেন সোনম ওয়াংচুক। টানা ২০ দিন অনশন চালান তিনি। শনিবার তাঁকে সফদরজং হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। তবে পরিবারের দাবি, এখনও অনশন ভাঙেননি ওয়াংচুক। হাসপাতালে থেকেও শুধুমাত্র নুনজল খাচ্ছেন তিনি। ওয়াংচুককে সরিয়ে নেওয়ার পর নতুন কর্মসূচি শুরু হয়েছে। একই মঞ্চে অনশনে বসেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ফলে আন্দোলন ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। প্রশাসন ও বিক্ষোভকারীদের টানাপোড়েনও ক্রমশ তীব্র হচ্ছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের