নিজস্ব প্রতিনিধি , লখনউ - গোরক্ষপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। গরু পাচারকারীদের হাতে প্রাণ হারালেন মাত্র ১৯ বছরের ছাত্র দীপক গুপ্ত। ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভে কার্যত ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, সোমবার গভীর রাত ১২ টা ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। তিনটি গাড়িতে চড়ে গরু পাচারকারীরা গ্রামে প্রবেশ করে বাঁধা গরু খুলতে শুরু করে। হট্টগোল শুনে গ্রামবাসীরা সতর্ক হয়ে গেলে দীপক গুপ্ত ঘটনাস্থলে ছুটে যান পাচারকারীদের আটকাতে। তখনই দুষ্কৃতীরা তাকে ধরে জোর করে একটি ডিসিএম গাড়িতে তুলে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে ঘোরানোর পর চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয় তাকে। গুরুতর জখম অবস্থাতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে তার মৃতদেহ উদ্ধার হয়। নিহত দীপক NEET পরীক্ষার্থী ছিল বলে জানা যায়।
এই ঘটনাকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়ায়। ক্ষুব্ধ জনতা পাচারকারীদের ডিসিএম গাড়িতে আগুন ধরিয়ে দেয়। যদিও দুষ্কৃতীরা ততক্ষণে অন্য গাড়িতে করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা আরও বাড়ে। স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন দুই পুলিশকর্মী।
মঙ্গলবার সকাল গড়াতেই বিক্ষোভ আরও তীব্র আকার নেয়। গোরক্ষপুর-পিপ্রাইচ সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারটি থানার পুলিশ বাহিনী ও পিএসি মোতায়েন করা হয়। ইতিমধ্যেই, চোরাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের