নিজস্ব প্রতিনিধি, আলিগড় – যোগীরাজ্যে হুলস্থূলকাণ্ড। ৫ টি মন্দিরের দেওয়ালে লেখা রয়েছে ‘I Love Muhammad’ বা ‘মহম্মদকে ভালোবাসি’। এই প্রচারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে উত্তরপ্রদেশের করণী সেনা ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি।
সূত্রের খবর, ঘটনা ঘটেছে আলিগড়ের লোধা এলাকার বুলাকগড়ি ও ভগবানপুর দুটি গ্রামের ৫ টি মন্দিরের দেওয়ালে। শনিবার সকালে এই ঘটনা দেখতে পান গ্রামবাসীরা। এরপর ক্ষোভে ফেটে পরেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণী সেনা, পুলিশ। পরিস্থিতি সামাল দিতে দেওয়াল থেকে মুছে দেওয়া হয় লেখাগুলো।
সেখানে ভিড় জমান করণী সেনার অন্যতম শীর্ষ নেতা জ্ঞানেন্দ্র সিং চৌহান সহ আরও বহু মানুষ। অপরাধীদের গ্রেফতারির দাবি জানানো হয়। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুই দল গঠন করে অপরাধীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, “পরিকল্পিতভাবে এলাকার শান্তি ও সম্প্রীতি নষ্ট করার জন্যই কেউ বা কারা এই কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় যারাই যুক্ত থাকুক না কেন তাঁদের রেয়াত করা হবে না। গোটা ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি আমরা।”
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের