নিজস্ব প্রতিনিধি , পাটনা - চুরির দায়ে হেফাজতে নেওয়ার পর যুবককে নির্মম অত্যাচারের অভিযোগ বিহারে। বারংবার নিজেকে নির্দোষ দাবি করার পরও মানতে নারাজ পুলিশ। জোর করে স্বীকারোক্তি চেয়ে যুবকের যৌনাঙ্গে পেট্রোল ঢেলে দেয় বিহারি পুলিশ। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। ঘটনায় বরখাস্ত করা হয় ৩ পুলিশ আধিকারিককে।
সূত্রের খবর , ঘটনাটি বিহারের সমস্তিপুরের। সোনার দোকানে চুরির দায়ে যুবককে গ্রেফতার করা হয়। ওই যুবক একটি সোনার দোকানে কাজ করতেন। সম্প্রতি সেই দোকানে ৬০ গ্রাম সোনা চুরি গিয়েছিল। কর্মচারীদের ওপরই সন্দেহ হয় মালিকের। এরপর নিজেই অত্যাচার করার পর পুলিশে অভিযোগ করেন। পুলিশ তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাদের বাড়িতেও তল্লাশি চালানো হয়। যদিও কিছুই পাওয়া যায়নি।
হেফাজতে নিয়ে কর্মীদের ওপর নির্মম অত্যাচার চালায় পুলিশ। থানায় অত্যাচার করেও কোনো প্রমাণ মেলেনি। প্রথম থেকে সত্যিটা বলার পরেও পুলিশ কর্মীরা তাদের কথায় কান দেননি। ভেবেছিলেন অত্যাচারের পর কোনোভাবে তাদের মুখ থেকে চুরির কথা বের করে আনবেন। তবে সেই কার্যসিদ্ধি হয়নি। এরপরই যুবকের যৌনাঙ্গে পেট্রোল ঢেলে দেওয়া হয়। থানা থেকে বাড়ি আসার পর অসুস্থ হয়ে পড়তেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার পরেই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। যুবকের পরিবারই পুলিশের বিরুদ্ধে থানায় অকথ্য নির্যাতনের অভিযোগ তুলেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতেই তিন আধিকারিককে বরখাস্ত করেছে বিহার পুলিশ।
নির্যাতিত যুবকের পরিবারের তরফে ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শাস্তির আবেদন জানিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগ, শুধু মারধরই নয়, তাকে থানা থেকে মুক্তি দেওয়ার জন্য ৫০ হাজার টাকাও চেয়েছিলেন পুলিশ অফিসারেরা। এরপরই তাদের বরখাস্ত করা হয়েছে।৩
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের